1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন, যুক্তিতর্ক শেষে দিন নির্ধারণ হাজীদের ১৫০ লাগেজ চুরির অভিযোগ ‘অসত্য’: প্রতিমন্ত্রী সরকারি ঘর মিললেও জীবনমান অনিশ্চিত গোপালগঞ্জের চর মানিকহারের বাসিন্দাদের যুদ্ধবিরতির পরই লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, শান্তি প্রক্রিয়া নিয়ে নতুন শঙ্কা

লাইভ সম্প্রচারের সময় যুগান্তরের সাংবাদিকের মুসার ওপর পুলিশের হামলা

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর যমুনা মোড়ে শুক্রবার শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে ইনকেলাব মঞ্চে চলমান আন্দোলনের সময় যুগান্তরের সাংবাদিক মুসার ওপর পুলিশের এক সদস্য হামলা চালিয়েছেন।
স্থানীয় ও প্রতিবেদকের তথ্যে জানা গেছে, মুসা লাইভ সম্প্রচার করছিলেন। আচমকাই এক পুলিশ সদস্য তার দিকে চিৎকার করে বলেন, “ফুটেজ নিচ্ছ কেন?” এবং সঙ্গে সঙ্গে মুসার হাতে থাকা লাইভ সম্প্রচার করা মোবাইল ফোনের ওপর আক্রমণ চালান। আশপাশে থাকা আন্দোলনকারীরা ও স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করেন।


সাংবাদিক মুসা ঘটনার পর জানান, “ইচ্ছাকৃতভাবে ওই পুলিশ সদস্য আমার ওপর হামলা চালান। আমরা সাংবাদিকরা কেবল সত্য ঘটনা তুলে ধরছি। আমাদের কি দোষ? নিরাপত্তাহীনতার মধ্যে সাংবাদিকদের কাজ করা দুঃসাধ্য হয়ে যাচ্ছে।”


সাংবাদিক সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park