1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকে নিরপেক্ষ বোর্ড গঠনের উদ্যোগ, গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান সরকারিভাবে নতুন পাটকল স্থাপনের পরিকল্পনা নেই, বেসরকারি বিনিয়োগেই জোর ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত বাজেট পেশ শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যানজট কমাতে মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরানোর উদ্যোগ বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে: চিফ প্রসিকিউটর বিএসটিআই অনুমোদন না থাকায় বেগমগঞ্জে দুই ফিড কারখানাকে জরিমানা তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী! ভেড়ামারায় কলেজ বাজারে উপজেলা প্রশাসন এর অভিযানে  জাটকা ইলিশ জব্দ ও অর্থদণ্ড দিল্লি বিমানবন্দরের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আজ যাবেন । সূচি অনুযায়ী সফরের দ্বিতীয় দিন শুক্রবার (১৪ মার্চ) প্রথমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজারের উদ্দেশে রওনা দেবেন। দুপুর ১২টায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন গুতেরেস। প্রথমে তিনি রোহিঙ্গা কালচারাল সেন্টারে সাংস্কৃতিক কর্মকাণ্ড উপভোগ করবেন। এরপর যাবেন রোহিঙ্গা লার্নিং সেন্টারে। সেখানে রোহিঙ্গা যুবকদের সঙ্গে মতবিনিময় করবেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা জনগোষ্ঠীর উৎপাদিত পাটজাত পণ্যের কারখানাও পরিদর্শন করবেন তিনি।

অন্যদিকে, ড. ইউনূস কক্সবাজার বিমান বন্দরে অবতরণের পর, সেখানে একটি প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর তিনি একটি জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরে নামাজ ও বিশ্রামের বিরতি নেবেন।

দুপুর ২টার পর ড. ইউনূস জাতিসংঘের মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে তিনি মতবিনিময় করবেন মহাসচিবের সঙ্গে। পরে দুইজনে রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন।

চারদিনের সফরে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park