1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকে নিরপেক্ষ বোর্ড গঠনের উদ্যোগ, গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান সরকারিভাবে নতুন পাটকল স্থাপনের পরিকল্পনা নেই, বেসরকারি বিনিয়োগেই জোর ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত বাজেট পেশ শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যানজট কমাতে মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরানোর উদ্যোগ বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে: চিফ প্রসিকিউটর বিএসটিআই অনুমোদন না থাকায় বেগমগঞ্জে দুই ফিড কারখানাকে জরিমানা তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী! ভেড়ামারায় কলেজ বাজারে উপজেলা প্রশাসন এর অভিযানে  জাটকা ইলিশ জব্দ ও অর্থদণ্ড দিল্লি বিমানবন্দরের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

রোহিঙ্গা ইস্যু কেবল কূটনীতির বিষয় নয়, রাজনৈতিক ইস্যুও : শামা ওবায়েদ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ঢাকা, ৩০ আগস্ট ২০২৫ : বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, রোহিঙ্গা সংকটকে কেবল কূটনৈতিক ইস্যু হিসেবে দেখলে চলবে না; এটি বাংলাদেশের জন্য একটি রাজনৈতিক প্রশ্নও বটে। শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত “রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস : রিজিওনাল সিকিউরিটি রিস্কস, রিপ্যাট্রিয়েশন পাথওয়েজ, এণ্ড লাইভলিহুড চ্যালেঞ্জেস” শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, “রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনে আরাকান আর্মির মতো গোষ্ঠীগুলো দায়ী। এদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে ব্যবস্থা নিতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে। কেবল কূটনৈতিক তৎপরতায় সীমাবদ্ধ থাকলে সমস্যার পূর্ণ সমাধান হবে না।”

তিনি আরও উল্লেখ করেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। “এটি আমাদের অভ্যন্তরীণ রাজনীতি, নিরাপত্তা ও সমাজ কাঠামোর ওপর সরাসরি প্রভাব ফেলছে। তাই রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের করা জরুরি,” বলেন তিনি।

রোহিঙ্গা বিষয়ক প্যানেল আলোচনায় শামা ওবায়েদের পাশাপাশি অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান, দ্য সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ ফেলো ড. ইমাদুল ইসলাম, আরিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. ফাহিম হোসাইন, সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত তারিক আ করিম এবং রিফিউজি রিলিফ এণ্ড রিপ্যাট্রিয়েশন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান।

সাবেক রাষ্ট্রদূত তারিক আ করিম আশ্রয় শিবিরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “রোহিঙ্গাদের জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে। এত বিপুল সংখ্যক মানুষকে এক জায়গায় জড়ো করে রাখা দীর্ঘমেয়াদে হিতে বিপরীত হতে পারে। কীভাবে তাদের বিকেন্দ্রীভূত করা যায়, সে বিষয়ে বিকল্প চিন্তা করা প্রয়োজন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park