1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রাজাপুরে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন ও কচুগাছ রোপণ করে অভিনব প্রতিবাদ – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা শেখ হাসিনাকে প্রত্যর্পণ অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ শ্রেণির ছাত্র গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কুয়েটের ৩১ শিক্ষক পেলেন ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ শীতলক্ষ্যায় গোসলে নেমে প্রাণ গেল ২ স্কুল ছাত্রীর: শ্রীপুরে পরিবারে শোকের ছায়া  অসচ্ছল ১০০ পরিবারের মাঝে বিশুদ্ধ পানির জন্য নলকূপ বিতরণ

রাজাপুরে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন ও কচুগাছ রোপণ করে অভিনব প্রতিবাদ

মো. নাঈম হাসান ঈমন
  • প্রকাশ শনিবার, ২ আগস্ট, ২০২৫

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। শনিবার (২ আগস্ট) সকাল ১১টায় উত্তর তারাবুনিয়া এলাকায় মানববন্ধনের পাশাপাশি প্রতিবাদ স্বরূপ কাঁচা রাস্তায় কচুগাছ রোপণ করেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নেন সাতুরিয়া ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং সমাজসেবীরা। এতে বক্তব্য রাখেন স্থানীয় প্রবীণ আব্দুল লতিফ মোল্লা, বাশার, আবুল বাশার, ইয়সিন, সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষিকা নাজমিন বেগম এবং ৯ নম্বর লেবুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিদ ও মাহিম।

বক্তারা বলেন, মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে গোয়ালবাড়ি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার কাঁচা সড়কটি স্বাধীনতার পরপরই নির্মাণ করা হলেও দীর্ঘ ৫৪ বছরেও তা পাকা হয়নি। বর্ষা মৌসুমে এই রাস্তা কাদায় একাকার হয়ে যায়। এতে শিক্ষার্থী, কৃষক, নারী ও বৃদ্ধসহ কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েন।

তারা আরও বলেন, রাস্তার বেহাল অবস্থার কারণে এলাকার কৃষিপণ্য বাজারজাত করতে সমস্যা হয়। স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা কষ্ট করে চলাফেরা করে। পাশাপাশি জরুরি রোগীকেও সময়মতো হাসপাতালে নেওয়া যায় না, যা অনেক সময় জীবনের ঝুঁকি বাড়িয়ে তোলে।

স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে গোয়ালবাড়ি পর্যন্ত কাঁচা সড়কটি প্রশস্ত করে পাকা করার আহ্বান জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park