রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি সদস্য।
বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল থেকেই বিজিবি সদস্যরা মাঠে তৎপর রয়েছেন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে তারা কাজ করে যাচ্ছেন।
সূত্র মতে, বর্তমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ, র্যাব ও প্রশাসনের পাশাপাশি বিজিবির এই মোতায়েনকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।