যুক্তরাজ্যের রাজনীতিতে টিউলিপ সিদ্দিকের ভবিষ্যৎ অনিশ্চয়তায় – দৈনিক দেশেরকথা
arif khanh
১ ডিসেম্বর ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের রাজনীতিতে টিউলিপ সিদ্দিকের ভবিষ্যৎ অনিশ্চয়তায়

ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি এবং সাবেক নগর মন্ত্রী টিউলিপ সিদ্দিক দুই বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানার সাজা পেয়েছেন। বাংলাদেশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে প্রভাব খাটানোর অভিযোগে দায়ের করা মামলায় আদালত এই রায় ঘোষণা করেছে। জরিমানা না দিলে অতিরিক্ত আরও ছয় মাস সাজা ভোগের আদেশও রয়েছে।

বাংলাদেশের আদালতের এ রায়ের পর প্রশ্ন উঠেছে—এই রায় ব্রিটিশ রাজনীতিতে টিউলিপের অবস্থান কতটা নড়বড়ে করবে? হ্যাম্পস্টেড ও হাইগেট থেকে নির্বাচিত এই এমপিকে সংসদীয় পদ ছাড়ার দাবি উঠতে পারে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। এর আগে দুর্নীতি অভিযোগের তদন্ত চলাকালেই তাকে ব্রিটিশ সরকারের অর্থনৈতিক সচিবের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হয়। এতে স্পষ্ট যে, ব্রিটিশ সরকার অভিযোগগুলোকে বরাবরই গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে।

মামলার অভিযোগে বলা হয়, টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৭ জন পূর্বাচল প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে অনিয়ম করেছেন। তবে টিউলিপ শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। এদিকে চেরি ব্লেয়ার কেসির নেতৃত্বে একদল ব্রিটিশ আইনজীবী এই বিচারকে ‘অন্যায্য’ উল্লেখ করে টিউলিপের বিচার পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, অনুপস্থিতিতে বিচার হওয়া আন্তর্জাতিক ন্যায্যতার মানদণ্ডের সাথে অসঙ্গত।

বাংলাদেশে আরও দুটি বড় বিতর্কিত অভিযোগেও টিউলিপের নাম উঠে এসেছে—রাশিয়া নির্মিত পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলা এবং লন্ডনে উপহার পাওয়া অ্যাপার্টমেন্ট সংক্রান্ত অসদাচরণ অভিযোগ। যদিও যুক্তরাজ্যের মিনিস্টিরিয়াল স্ট্যান্ডার্ডস কমিশনের এক তদন্তে তিনি আইন লঙ্ঘন করেননি বলেই উল্লেখ করা হয়; তবে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠ পারিবারিক যোগাযোগ তার জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করেছে বলে সতর্ক করা হয়।

বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে বর্তমানে কোনো প্রত্যর্পণ চুক্তি না থাকায় টিউলিপের সাজা কার্যকর হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তবে বাংলাদেশের আদালতের এই দণ্ড তার ব্রিটিশ রাজনৈতিক ক্যারিয়ারে বড় ধরনের চাপ সৃষ্টি করবে বলেই ধারণা করা হচ্ছে। বিশেষ করে এমন এক সময়ে, যখন বাংলাদেশের রাজনীতিতেও তার পরিবারের অবস্থান চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

এই পরিস্থিতিতে ব্রিটিশ সংসদ ও দলীয় রাজনীতিতে টিউলিপ সিদ্দিকের ভবিষ্যৎ কোন পথ ধরে এগোবে—এখন সেটিই সবার নজরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১০

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১১

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১২

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৩

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৫

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৬

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৭

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৯

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

২০