নবনিযুক্ত স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যত দ্রুত সম্ভব পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করা হবে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে দায়িত্ব গ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “দেশ গঠনের চ্যালেঞ্জ নিয়ে আমরা দায়িত্ব নিয়েছি। মন্ত্রিসভায় মানুষের সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “মব সন্ত্রাসসহ আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছিল, তা মোকাবিলায় আরও কাজ করতে হবে।”
এছাড়া সামনে রমজান শুরু হওয়ায় দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়েও মন্ত্রিসভায় আলোচনা হবে বলে জানান তিনি।