1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মোরেলগঞ্জ দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

মোরেলগঞ্জ দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার সমাপ্তি

মোঃ এখলাস শেখ
  • প্রকাশ মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি> বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পূর্ণ হয়েছে। এই অনুষ্ঠানের মধ্যে ছিল বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ, বিভিন্ন বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী ও সেমিনার।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মোরেলগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আজকের তরুণ সমাজের মধ্যে লুকিয়ে রয়েছে এক অপার সম্ভাবনা। আমাদের ছেলে-মেয়েদের মেধা ও দক্ষতায় অন্য জাতির চেয়ে কোন অংশেই পিছিয়ে নেই। সঠিক দিকনির্দেশনা ও পরিবেশ নিশ্চিত করতে পারলে বিজ্ঞানচিন্তায় উজ্জীবিত এই প্রজন্ম দেশকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। 

মেলায় সিনিয়র ও জুনিয়র গ্রুপে মোট প্রায় ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park