1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

কেনো বদলে গেল স্মার্টফোনের ডায়াল প্যাড? জেনে নিন আসল রহস্য!

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

হঠাৎ করেই স্মার্টফোনের ডায়াল প্যাডে পরিবর্তন দেখা যাচ্ছে—এমন অভিযোগ করছেন অনেক ব্যবহারকারী। কেউ কেউ ফোন হাতে নিয়েই বিভ্রান্ত হচ্ছেন, আবার জরুরি সময়ে গুরুত্বপূর্ণ কল করতেও পড়ছেন সমস্যায়।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সমস্যার পেছনে রয়েছে নানান কারণ। কখনো অ্যাপের সাময়িক ত্রুটি, আবার কখনো সিস্টেম বা অ্যাপ আপডেটের ফলে এ পরিবর্তন ঘটে। পাশাপাশি থার্ড-পার্টি ডায়ালার অ্যাপ ইনস্টল করা বা ফোনের সেটিংসে অজান্তে পরিবর্তন করলেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে।

প্রযুক্তি বিশেষজ্ঞ মাজহারুল হক দিপলু বলেন, সাধারণত প্রথম ধাপে ফোন রিস্টার্ট করে দেখা উচিত। এতে কাজ না হলে ডায়াল অ্যাপের ক্যাশে ও ডেটা ক্লিয়ার করতে হবে। অচেনা উৎস থেকে ডাউনলোড করা থার্ড-পার্টি অ্যাপ থাকলে তা মুছে ফেলা জরুরি। প্রয়োজনে ফোনের ডিফল্ট ডায়ালার অ্যাপ আবার সেট করলে সমস্যার সমাধান হতে পারে। তবে সমস্যা যদি বারবার দেখা দেয়, তাহলে নিকটস্থ সার্ভিস সেন্টারে যাওয়া সবচেয়ে নিরাপদ উপায়।

বিশেষজ্ঞরা বলছেন, এসব সমস্যায় সচেতন থাকাই মূল সমাধান। অচেনা অ্যাপ ডাউনলোড না করা, নিয়মিত সিস্টেম আপডেট চেক করা এবং ফোনের নিরাপত্তা নিশ্চিত রাখলেই অনেক জটিলতা এড়ানো যায়। তাই ব্যবহারকারীদের সব সময় সতর্ক থাকতে হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park