ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নিতে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে সকাল থেকেই মানুষের ঢল নেমেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একের পর এক মিছিল নিয়ে জানাজার স্থানে প্রবেশ করছেন।
বেলা সাড়ে ১২টায় সরেজমিনে দেখা যায়, মানিক মিয়া অ্যাভিনিউ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। উপস্থিত জনতা ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এর মতো স্লোগান দেন।
এতে স্পষ্ট হয়ে যাচ্ছে, ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকরা শহীদ হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাতে এখানে জড়ো হয়েছেন।