1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ যমুনা সেতু সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী

রেওলয়েতে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ বুধবার, ৬ জুলাই, ২০২২

পাবনা প্রতিনিধি>পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ রেলওয়েতে অস্থায়ী দক্ষ কর্মরতদের বাদ দিয়ে ঠিকাদারদের মাধ্যমে জনবল নিয়োগ বাতিল, অস্থায়ী গেট কিপারদের চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের নামে কালো আইন বাতিলের দাবিতে রেলপথ আটকে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (০৫ জুলাই) দুপুরে পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন প্লাটফর্মে বাংলাদেশ  রেলওয়ে পাকশী বিভাগীয় সকল দক্ষ অস্থায়ী কর্মচারীবৃন্দ মানববন্ধন রেললাইন অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।  বেলা ১২ থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রায় ২ ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে শফিকুল ইসলামের সভাপত্বিতে বক্তব্য রাখেন, শওকত, রুবেল, আলামিন, ওয়েম্যান ফুল মিঞা, পরিচ্ছন্নতা কর্মী রাবেয়া, শিলা রাণী, কোটার অর্মিতা খাতুন, রিমা রাণী, বায়োজিদসহ কয়েক শত শ্রমিক।এসময় মানববন্ধনে অবস্থানরত শ্রমিকরা জানান আমরা দিন-রাত, রাত-দিন কষ্ট করে  রেলওয়েতে সেবা দিয়ে থাকি কিন্তু আমাদের কথা কেউ ভাবে না।

এ সময় বিক্ষোব্ধ শ্রমিকরা জানান, অনিয়মিত শ্রমিক প্রথা বাতিল করে আউটসোর্সিংয়ের মাধ্যমে রেলওয়ের সেবা গ্রহণ করলে একদিকে আর্থিক ব্যায় বাড়বে অন্যদিকে কাঙ্খিত  সেবা থেকে বঞ্চিত হবে যাত্রীরা। ফলে ইঞ্জিনিয়ারিং ডিপার্টম্যান্ট রক্ষণাবেক্ষনসহ সুষ্ঠ রেল চলাচল ব্যাহত হবে। যা একটি আত্মঘাতী সিদ্ধান্তের সামিল হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park