1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মাধবপুর পিকআপ ও বাস গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

মাধবপুর পিকআপ ও বাস গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

লিটন পাঠান
  • প্রকাশ মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়ায় যাত্রীবাহী বাস ও কাঁঠালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) বেলা ৩ টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় পিকাপ ভ্যান চালক লিটন মিয়া নিহত হন।ৎলিটন মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, টিআর পরিবহনের একটি যাত্রবাহী বাস (ঢাকা মেট্রো ব ১৫-৭৯৩৪) ও সিলেটগামী একটি কাঁঠালবাহী পিকআপ ভ্যান এর মধ্যে (ঢাকা মেট্রো ন ১৯-৭৩২৪) ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে পিকআপ ভ্যানের চালক লিটন ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। নিহতের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান, হাইওয়ে ওসি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park