1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মহান বিজয় দিবসে ঝালকাঠিতে জেএসডির আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বাড়ছে জ্বালানি তেলের দাম, অকটেন ১৪০ টাকা নারায়ণগঞ্জ সদরে ডাকাতির প্রস্তুতিকালে সুইচ গিয়ার, ছোরা ও রডসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি

মহান বিজয় দিবসে ঝালকাঠিতে জেএসডির আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা

এইচ আব্দুল কুদ্দুস খোকন
  • প্রকাশ বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
মহান বিজয় দিবসে ঝালকাঠিতে জেএসডির আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে আজ ঝালকাঠি জেলার প্রধান কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব সোহরাব হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর মনোনীত প্রার্থী জননেতা মাসুদ পারভেজ সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ পারভেজ সোহেল বলেন,
“মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার প্রেরণা। বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা যেন কোনোভাবেই ভূলুণ্ঠিত না হয়, সে দায়িত্ব আমাদের সকলের।”
তিনি আরও বলেন, জনগণের ন্যায্য অধিকার, সুশাসন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় জেএসডি অতীতের মতো আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে।

সভায় বক্তারা মাসুদ পারভেজ সোহেলের নেতৃত্ব, রাজনৈতিক দূরদর্শিতা ও জনসম্পৃক্ততার ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, তিনি ঝালকাঠি-২ আসনের মানুষের আস্থা ও ভরসার প্রতীক হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছেন।

আলোচনা সভায় জেএসডি জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ দলের সকল সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে মহান বিজয় দিবসের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park