1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

ঝালকাঠির বিভিন্ন থানার ওসিদের বদলি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

এইচএম আবদুল কুদ্দুস
  • প্রকাশ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

অদ্য ০৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ঝালকাঠি সদর, নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া থানার অফিসার ইনচার্জগণের বদলিজনিত বিদায় উপলক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঝালকাঠি জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব এস.এম. বায়জীদ ইবনে আকবরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্যকালে পুলিশ সুপার মহোদয় বিদায়ী অফিসার ইনচার্জদের পেশাগত দায়িত্ব পালনের প্রশংসা করেন এবং তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পরিশেষে বিদায়ী অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park