1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মধ্যপ্রাচ্য থেকে নিরাপদে দেশে ফিরলেন মুশফিকুর রহিম – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

মধ্যপ্রাচ্য থেকে নিরাপদে দেশে ফিরলেন মুশফিকুর রহিম

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ২ মার্চ, ২০২৬

পবিত্র উমরাহ পালন শেষে দেশে ফেরার পথে বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার কারণে আকাশসীমা বন্ধ থাকায় তার ফ্লাইট স্থগিত হয়ে যায়। এতে ভক্ত ও সমর্থকদের মধ্যে অনিশ্চয়তার ছায়া নেমে আসে।

আবারও স্বস্তি ফিরেছে মুশফিকের ভক্তদের মনে, যখন আজ সকাল ১০টায় তিনি নিরাপদে ঢাকায় পৌঁছান। মুশফিক উমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফেরার চেষ্টা করছিলেন। কিন্তু দুবাই পৌঁছানোর পরও তাকে জেদ্দায় ফেরত পাঠানো হয়। ফলে তিনি কিছুক্ষণ সৌদিতে অবস্থান করেন।

রোববার দিবাগত রাতে মুশফিক নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানান, ‘বাড়ির পথে, আলহামদুলিল্লাহ। নিরাপদে বিমানের ফ্লাইটে চেপে বসেছি। ইনশাআল্লাহ কাল সকালে ঢাকা থাকব। গত ২৪ ঘণ্টায় যারা নিয়মিত আমার সাথে যোগাযোগ করেছেন এবং দোয়া করেছেন তাদের ধন্যবাদ। 

আল্লাহ আমাদের নিরাপদে বাড়ি পৌঁছে দিন।’

এর আগে দেশে ফেরা নিয়ে শঙ্কা দেখা দিলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি মনিটর করছেন। মুশফিকুর রহিমের সঙ্গে যোগাযোগ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা শেষে আশা প্রকাশ করা হয় যে তিনি নিরাপদে দেশে ফিরবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park