1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ যমুনা সেতু সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী

মটরসাইকেল চালককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা,ছেলে আহত..

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ সোমবার, ৪ জুলাই, ২০২২
desherkotha


মোরেলগঞ্জ প্রতিনিধি>বাগেরহাটের মোরেলগঞ্জে জাহাঙ্গীর হাওলাদার (৩৮) নামে এক মটরসাইকেল চালককে কুপিয়ে হত্যা করেছে অপর এক মটরসাইকেল চালক।সোমবার বেলা ২টার দিকে মোরেলগঞ্জ প্রাণিসম্পদ অফিসের সামনে ঘটনাটি ঘটেছে।

নিহত জাহাঙ্গীর হাওলাদার বারইখালী গ্রামের(পৌর ২নং ওয়ার্ডের ) রশিদ হাওলাদারের ছেলে। নিহতের মৃতদেহ মোরেলগঞ্জ হাসপাতালে রয়েছে।নিহতের ভগ্নিপতি ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ২ টার দিকে প্রাণীসম্পদ অফিসের সামনে আকষ্কিক ভাবে অপর মোটরসাইকেল চালক ফরিদ জাহাঙ্গীর ও তার কলেজ পড়ুয়া ছেলে সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা আহত পিতা-পুত্রকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শেখ নাদিরুজ্জামান আকাশ জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘাতক ফরিদকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park