অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সবার প্রতি সতর্ক বার্তা জানিয়েছেন, যাতে কেউ মজলুম থেকে জালিমে পরিণত না হয়। ফ্যাসিবাদের বোঝা যেন নিজেদের ঘাড়ে না তুলে নেয়— এমন আহ্বান জানিয়ে তিনি ন্যায় ও মানবিকতার পথে থাকার পরামর্শ দিয়েছেন।
শুক্রবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “মজলুম থেকে জালিম হইয়েন না, ফ্যাসিবাদকে আপনার ঘাড়ে চাপতে দিয়েন না।”
যদিও তিনি কোন নির্দিষ্ট ঘটনার প্রতি ইঙ্গিত করছেন তা উল্লেখ করেননি, তবে নেটিজেনদের ধারণা, সাম্প্রতিক সময়ে বাউল শিল্পীদের ওপর হামলা ও রাজধানীতে “গানের আর্তনাদ” অনুষ্ঠানে হামলার ঘটনার প্রেক্ষিতেই এই স্ট্যাটাস দিয়েছেন তিনি। এসব ঘটনায় দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে এবং সহনশীলতার আহ্বান জোরালো হয়েছে।
মানবিক মূল্যবোধকে অটুট রাখার আহ্বান জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।