1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ যমুনা সেতু সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী হাদী হত্যার বিচার দাবিতে সরকারের প্রতি সাত দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব নবী সা. ও তার স্ত্রীকে নিয়ে কটুক্তির রাষ্ট্রীয়ভাবে নিন্দা জ্ঞাপন করতে হবে।

মুহাম্মদ আমির উদ্দিন কাশেম
  • প্রকাশ শুক্রবার, ১০ জুন, ২০২২

মৌলভীবাজার প্রতিনিধি>জামেয়া দেউলগ্রাম’র নবীন বরণ অনুষ্ঠানে আল-ফযল সভাপতি মুফতি আশরাফুল হক একথা বলেন।গতকাল (৯ জুন) বৃহস্পতিবার বাদ মাগরিব জামেয়া ইসলামিয়া দারুল উলুম দেউলগ্রাম বিয়ানীবাজার সিলেট’র  কন্ফারেন্স হলে আল-ফযল ছাত্র সংসদের উদ্যোগে সংসদের সভাপতি ও জামেয়ার প্রধান মুফতি, মাও. আশরাফুল হক’র সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মোঃ ইবরাহীম আলী, প্রচার সম্পাদক মোঃ আজির উদ্দিন সোহাগ ও হাফিজ আব্দুর রহমানের যৌথ সঞ্চায় অনুষ্ঠিত হয় নবীন বরণ অনুষ্ঠান।

 হাফিয মোঃ মুস্তাক আহমদের তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন উক্ত প্রতিষ্ঠানের অর্ধ শতাব্দীর মহা পরিচালক খলিফায়ে বদরপুরী আল্লামা শায়খ আব্দুল মুসাব্বির হাফি.বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের নাজিমে তালিমাত মাও.কামরুল হক,আল ফযল ছাত্র সংসদের সহ সভাপতি মাও.হুসাইন আহমদ ফতেহপুরী,সংসদ সহ সভাপতি মাও.আশিকুর রহমান বাহুবলী, ও হাফিয ফজলুর করিম।

এসময় উপস্থিত ছিলেন মাও. মুফতি আজমল হুসাইন, মাও.আতিকুর রহমান, মাও.আব্দুল কাদির,মাও.জয়নুল আবেদীন মাও.সাইফুর রহমান,মাও. আব্দুল হক্ব, হাফিয মুসলেহ উদ্দিন মাস্টার লুৎফুর রহমান প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ছাত্র সংসদের জি, এস মোঃ ইবরাহিম আলী, মোঃ ফয়ছল আহমদ, সাবেক শিক্ষার্থী মাও.বশির আহমদ,  মাও.সাইফুল্লাহ লস্কর, মাও.নজরুল ইসলাম,মাও.মুওয়াওয়িজ তালহা প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে সভাপতির ভাষণ প্রদানকালে সংসদের সভাপতি ও জামেয়ার প্রদান মুফতি, মাও. আশরাফুল হক ভারতের ক্ষমতাসীন চরম মুসলিমবিদ্ধেষী হিন্দুত্ববাদি উগ্র সংগঠন বিজেপির মুখপাত্র নূপূর শর্মা ও নভিন জিন্দাল কর্তৃক বিশ্বনবী মোহাম্মদ সা. ও তার স্ত্রী আয়েশা রা. কে নিয়ে কুরুচিপূর্ণ কটুক্তি ও আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। 

সাথে সাথে  বাংলাদেশ সরকারের কাছে বিষয়টির রাষ্টীয়ভাবে প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপনের জন্য জোর দাবি জানান।পরিশেষে নবীনদেরকে ফুলের তোড়া দিয়ে প্রবীণদের বরণ ও মুহতামিম সাহেবের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park