1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর এখন ঢাকা – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে ইরানে জরুরি চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সৌদি আরবে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু হয়েছে দুই বাংলাদেশির সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল বাসভাড়া বাড়ল প্রতি কিলোমিটারে ১১ পয়সা অঘোষিত ফাইনালে শুরুতেই ধাক্কা, ৩ উইকেট হারিয়ে চাপে টাইগাররা প্রবাসীরা কষ্টে থাকলে দেশও ঝুঁকিতে পড়বে : জামায়াত আমির বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে, বড় উত্থান ব্রেন্ট ও ডব্লিউটিআইতে দেশে সোনার দাম কমল ভরিতে ৩২৬৬ টাকা, নতুন মূল্য কত? বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা চট্টগ্রামে ওয়াসার স্যুয়ারেজ প্রকল্পে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত আরও ২

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর এখন ঢাকা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর এখন ঢাকা

জনসংখ্যার দ্রুত বৃদ্ধি বাংলাদেশ রাজধানী ঢাকাকে নিয়ে গেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহরের অবস্থানে। জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ শীর্ষক সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে ঢাকায় বসবাস করছেন প্রায় তিন কোটি ৬৬ লাখ মানুষ। এদিকে ৪ কোটি ১৯ লাখ মানুষের আবাস জাকার্তা এখন শীর্ষ জনবহুল নগরী।

এর আগে জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম শহরের অবস্থানে ছিল জাপানের রাজধানী টোকিও। তবে নতুন তালিকায় ঢাকার ঠিক পরেই অবস্থান করছে শহরটি, যেখানে বসবাস করেন প্রায় তিন কোটি ৩৪ লাখ মানুষ।

জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশই শহরমুখী। বর্ধমান নগরায়নে সৃষ্টি হচ্ছে নতুন নতুন মেগাসিটি—যেসব শহরের জনসংখ্যা ১ কোটির বেশি। বিশ্বজুড়ে এমন ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টি রয়েছে এশিয়াতে। শীর্ষ ১০ জনবহুল শহর তালিকায় এশিয়ার বাইরে রয়েছে মাত্র একটি—মিসরের রাজধানী কায়রো।

প্রতিবেদনে ২০৫০ সাল নাগাদ ঢাকাকে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হওয়ার সম্ভাবনাও উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাসযোগ্য শহর গড়ে তুলতে এখনই জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিকল্পিত নগরায়নে গুরুত্ব দিতে হবে, না হলে ভবিষ্যতে ঢাকার ওপর চাপ আরও অশান্ত হয়ে উঠতে পারে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park