1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’, সেরা অভিনেতা আফরান নিশো হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর

বিশ্বজুড়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় পালন করা হয় মে দিবস

আসলাম উদ্দিন আহমেদ
  • প্রকাশ বুধবার, ১ মে, ২০২৪

১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকেরা আটঘণ্টা কর্মদিবসের দাবিতে নিজেদের রক্ত দিয়েছিলেন। এরপর থেকে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।‘শ্রমিক- মালিক গড়বো দেশ
স্মার্ট হবে বাংলাদেশ’
মহান মে দিবসের এ প্রতিপাদ্যের আলোকে
দিনটি যথাযথ মর্যাদায় পালনের জন্য কুড়িগ্রাম জেলার উলিপুরে বিভিন্ন শ্রমিক সংগঠন কর্মসূচি পালন করে। সকাল থেকেই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে ফুলের তোরা নিবেদন করে সংগঠনগুলো। এর মধ্যে ছিল কুড়িগ্রাম জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়ন উলিপুর উপজেলা শাখা, ট্রাক ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন, উলিপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, অটোরিকশা- অটো টেম্পু, সিএনজি ইউনিয়ন, রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন, উলিপুর বাজার দোকান কর্মচারী ইউনিয়ন, থানা লোড আনলোড শ্রমিক ইউনিয়ন, হকার শ্রমিক ইউনিয়ন।
শহীদ মিনারের সমাবেশে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের জাতীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা।
পরে একটি বিশাল র‍্যালী শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। উলিপুর বড় মসজিদ মোড়ে একটা ও অপর একটি সমাবেশ পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন, উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু, বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়ন উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু, সভাপতি লিটন মিয়া প্রমূখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park