1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে সিন্ডিকেট ভাঙা হবে: ওবায়দুল কাদের – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের  নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ মার্কিন বাণিজ্যচুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বৃদ্ধির প্রস্তাব

বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে সিন্ডিকেট ভাঙা হবে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং সিন্ডিকেট ভাঙা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷

শুক্রবার (১৫ মার্চ) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা জানান ৷

ওবায়দুল কাদের বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে, সিন্ডিকেট ভাঙবেই ৷ ক্ষমতায় যেতে না পারা, সরকার পতন আন্দোলনে ব্যর্থরাই বাজারে সিন্ডিকেট করছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তাছাড়া পরিবহনের চাঁদাবাজি বন্ধেও সরকার তৎপর রয়েছে বলে জানান তিনি ৷

সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে আরেকটি নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সরকার পরিবর্তনের দিবাস্বপ্নে নিয়মিত অবাস্তব কথার বুলি ওড়ায় বিএনপি৷ সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে আরেকটি নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে ৷ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের বিব্রতকর বক্তব্য থেকে বিরত থাকা উচিত ৷

আ.লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ড. মোহাম্মদ ইউনূসকে হয়রানি করা হচ্ছে না ৷ আইনি প্রক্রিয়া চলছে, এতে কারও সঙ্গে সম্পর্কের প্রভাব পড়বে না।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park