1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা, ইরানের অবস্থানকে ‘চালাকি’ বললেন ট্রাম্প আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের নির্দেশ এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নির্দেশনা: সকাল ৮:৩০ থেকে কেন্দ্রে প্রবেশের সুযোগ হরমুজ প্রণালীতে ভারতীয় ট্যাংকার লক্ষ্য করে গুলি, দাবি ঘিরে চাঞ্চল্য অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন: আলমডাঙ্গায় মুবিন ফ্যাক্টরিকে জরিমানা বেগমগঞ্জে কৃষি জমির মাটি কাটার দায়ে দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা ৯ হাজার শূন্য পদে ধর্মীয় ও বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সরকারের লাকসামে ঘাঘুর খালের অবৈধ বাঁধ অপসারণ করলেন মো. আবুল কালাম এমপি, জনমনে স্বস্তি জাবিস্হ ফরিদপুর জেলা ছাত্রকল‍্যান সমিতির নতুন সভাপতি তাশদীদ, সম্পাদক তাহমিদ ৫ জেলায় বজ্রাঘাতে নিহত ১১

 বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নোমাইনুল ইসলাম
  • প্রকাশ সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ কার্যালয় থেকে ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত করণ করা হয় কাচালং নদীতে।

‎উক্ত জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির। 

‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারী, সংবাদকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 

‎বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সদস্য মোঃ মাহমুদুল হাসান সোহাগ এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহ মৎস্য কর্মকর্তা নব আলো চাকমা, মৎস্য চাষিদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ আব্দুল মান্নান। এছাড়া সফল মৎস্য চাষিদের পক্ষে বক্তব্য রাখেন বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সভাপতি মোঃ আব্দুল মাবুদ। 

‎উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। নদী, হাওর-বাঁওড়, খাল-বিল আর উপকূলের মিষ্টি পানির মৎস্য সম্পদ আমাদের অর্থনীতি, সংস্কৃতি ও জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৬০ শতাংশ আসে মাছ থেকে। তাছাড়া মাছ আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান খাত।

‎বক্তারা আরো বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা, নদ-নদীর ভরাট, দূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশি মাছের প্রজাতিগুলো হুমকির মুখে পড়ছে। একসময় যে মাছগুলো সহজলভ্য ছিল, আজ অনেকগুলোকেই আমরা খুঁজে পাই না। এমন প্রেক্ষাপটে এবারের স্লোগান — “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” — সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভয়াশ্রম মানে শুধু মাছের প্রজনন ক্ষেত্র রক্ষা নয়, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ খাদ্য নিশ্চিত করা। 

‎অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষি ৩জনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park