1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতি কর্ণার উদ্বোধন – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাড়ানো ‘দুঃখজনক’: শফিকুর রহমান অ্যাটলেটিকোকে কাঁদিয়ে কোপা দেল রে জিতল রিয়াল সোসিয়েদাদ এসএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনায় জরুরি নির্দেশনা ঢাকা বোর্ডের বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য ইরানে ধাপে ধাপে ইন্টারনেট চালু, প্রথমে সুবিধা পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নুরকে মন্ত্রিত্ব থেকে সরাতে গণ অধিকার পরিষদে ‘গুপ্ত জাশি’ সক্রিয়, রাশেদ খানের অভিযোগ দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন রণবীর-দীপিকা, ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ বাংলাদেশি হজযাত্রী এনসিপিতে যোগ দিচ্ছেন রিফাত, হাসিবসহ বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষ নেতারা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতি কর্ণার উদ্বোধন

তাহসিন সারা
  • প্রকাশ সোমবার, ২১ জুলাই, ২০২৫

ববি প্রতিনিধি : ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি রক্ষার্থে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই স্মৃতি কর্ণার উদ্বধোন করা হয়েছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে এই কর্নার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য  মো. তৌফিক আলম।

 বিশ্ববিদ্যালয় সূত্রে জানা জায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। এছাড়া বিশেষভাবে উপস্থিত ছিলেন জুলাইর আহত যোদ্ধারা।

জুলাই স্মৃতি কর্নার উদ্বোধন শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন,বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই কর্নার উদ্বোধন করা হয়েছে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে। এখান থেকে শিক্ষার্থীরা জুলাই মাসের ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানতে পারবে। এই উদ্যোগে সহায়তাকারীদের আন্তরিক ধন্যবাদ জানাই। সবাইকে আহ্বান জানাই—এই কর্নারে এসে ইতিহাস জানো, শেকড় চিনো।

জুলাই স্মৃতি কর্নার প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হল ছাত্র-আন্দোলন, গণজাগরণ ও রাজনৈতিক সচেতনতার পথচলায় তরুণ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে জানানো এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা। কর্নারটিতে স্থান পেয়েছে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময়কার গুরুত্বপূর্ণ ছবি, পোস্টার, সংবাদ শিরোনাম, উদ্ধৃতি এবং তৎকালীন ছাত্র ও জনসাধারণের ভূমিকা তুলে ধরা বিভিন্ন তথ্যচিত্র।

উল্লেখ্য যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যত্থানের স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে তারই অংশ হিসেবে আজ জুলাই স্মৃতি কর্ণার উদ্বোধন করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park