1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ যমুনা সেতু সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী

ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যাকে কটুক্তি করা সেই যুবক রনি রিমাণ্ডে

হযরত বেল্লাল
  • প্রকাশ বুধবার, ৬ জুলাই, ২০২২
desherkotha

সুুন্দরগঞ্জ প্রতিনিধি>  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করার  অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রুমন সরকার রনিকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মামলা তদন্তকারি কর্মকর্তা এসআই তারেকুল তৌফিক তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে বুধবার শুনানি শেষে গাইবান্ধার সিনিয়র চিফ জুুডিসিয়াল আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।থানার পুলিশ পরিদর্শক তদন্ত এম এ আজিজ জানান, তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

এখন পর্যন্ত কোন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। রনি উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারি গ্রামের আন্জু মিয়ার ছেলে।গত ২৫ জুন পদ্মাসেতুর শুভ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী ছিলেন তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। পদ্মাসেতু উদ্বোধন চলাকালিন সময়ের সায়মা ওয়াজেদ পুতুলের একটি ছবি বিকৃত করে মানহানিকর কটুক্তি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করে রনি।

ফেসবুক পোষ্টটি দলীয় নেতাকর্মীদের নজরে আসলে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফরুজা বারীর নির্দেশনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক, আব্দুল্লাহ আল মেহেদী রাসেল পরদিন ২৬ জুন  রাতেই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/৩১ ধারায় মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করে।

রনির বাবা আন্জু মিয়া বিএনপির শ্রমিকদলের উপজেলা সাধারণ সম্পাদক। রনি বগুড়া সোনাতলা কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র।মামলার বাদী স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহবায়ক রাসেল জানান, প্রধানমন্ত্রী কেন, যে কোন মায়ের কন্যা সন্তানকে নিয়ে এহেন কু-রুচিপূর্ণ মন্তব্য করা অত্যান্ত মানহানিকর।

সভ্য সমাজের একজন যুবক এ রকম মানহানিকর মন্তব্য করতে পারে না। তাই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফরুজা বারী জানান, ফেসবুকের কু-রুচিপূর্ণ মন্তব্যটি আমাকে মারাত্মকভাবে আহত করেছে। সে কারণে ডিজিটাল আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। এরা সমাজকে নষ্ট করে। তাই এদের বিচার হওয়া একান্ত প্রয়োজন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park