1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকে নিরপেক্ষ বোর্ড গঠনের উদ্যোগ, গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান সরকারিভাবে নতুন পাটকল স্থাপনের পরিকল্পনা নেই, বেসরকারি বিনিয়োগেই জোর ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত বাজেট পেশ শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যানজট কমাতে মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরানোর উদ্যোগ বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে: চিফ প্রসিকিউটর বিএসটিআই অনুমোদন না থাকায় বেগমগঞ্জে দুই ফিড কারখানাকে জরিমানা তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী! ভেড়ামারায় কলেজ বাজারে উপজেলা প্রশাসন এর অভিযানে  জাটকা ইলিশ জব্দ ও অর্থদণ্ড দিল্লি বিমানবন্দরের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে, উঠছে ৮ হাজার ১০৬ কোটি টাকার ১২ প্রকল্প

অনলাইন ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগে শুরু হওয়া এ সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রস্তাবিত প্রকল্পগুলোর সম্ভাব্য মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১০৬ কোটি টাকা। দেশের অবকাঠামো উন্নয়ন, পানিসম্পদ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ ও জ্বালানি এবং সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দিয়ে প্রকল্পগুলো প্রস্তুত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ।

একনেক সভার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হিসেবে রয়েছে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা প্রকল্প। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের আগে প্রায় ৪ হাজার কোটি টাকা ব্যয়ে ৮০০ একর জমিতে এ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রকল্প অনুমোদন পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এছাড়া শিশু স্বাস্থ্যসেবা উন্নয়নের লক্ষ্যে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’ নামে একটি নতুন প্রকল্পও একনেক সভায় উপস্থাপন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা আগামী জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এবং এর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৪৪ কোটি টাকা।

সভায় আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ, বাংলাদেশ শিশু হাসপাতাল সম্প্রসারণসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য তোলা হয়েছে।

সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এসব প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং বিনিয়োগ পরিবেশ আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park