1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন রাজারহাটে পিক-আপের সংগে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৬১৩ জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

পাবনার আটঘরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

মোহাম্মদ আলী স্বপন
  • প্রকাশ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
দৈনিক দেশেরকথা

পাবনা প্রতিনিধি> “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি ‍শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। আটঘরিয়া থানা পুলিশের উদ্যোগে শনিবার (২৯ অক্টোবর) র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টার দিকে একটি র‌্যালি থানা চত্বর থেকে শুরু হয়ে আটঘরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান মো. তানভীর ইসলাম। বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: জহুরুল হক, একদন্ত ইউপি চেয়ারম্যান মো. আলাল সরদার, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খাইরুল ইসলাম বাসিদ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাসান বাশির।

আলোচনা সভায় বক্তরা মাদক, সন্ত্রাস নির্মূলের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশের পদক্ষেপের সাথে জনগণকে সচেতন থাকার আহবান জানান। বক্তারা বলেন, পুলিশের পাশাপাশি জনতার সচেতনতাই সাম্প্রদায়িক বিশৃঙ্খলাকারীদের অপ্রচেষ্টা রোধ করতে পারে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে। যেকোন বিশৃঙ্খলা কিংবা আইন অমান্যের ঘটনা ঘটলে সবার আগে পুলিশের সরণাপন্ন হতে হবে, সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।

সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

https://play.google.com/store/apps/details?id=com.newsapp.daynikdesherkotha

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park