1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নোয়াখালীতে মাদরাসা ছাত্র হত্যার বিচার দাবীতে বিক্ষোভ মানববন্ধন  – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মাঝরাতে ভিসির পদত্যাগ চাইলেন বামপন্থী ৭ শিক্ষার্থী,দিলেন আল্টিমেটাম! ভেড়ামারায় অবৈধভাবে ফিলিং বালু উত্তোলনে উপজেলা প্রশাসনের অভিযান আলমডাঙ্গায় অবৈধভাবে ডিজেল মজুদের কারনে  ভ্রাম্যমাণ আদালতে  জরিমান ও কারাদণ্ড চকরিয়ায় ২৪ ঘণ্টায় পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ ১৯ আসামী গ্রেপ্তার জাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে ৭ মাস ফ্রি খাওয়ার অভিযোগ নওগাঁর মান্দায় দুইদিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদযাপন মাঝে মাঝে এমনটা হতেই পারে—পরাজয়ের পর মিরাজের প্রতিক্রিয়া হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ঘোষণা ইরানের, ট্রাম্পের ‘নমনীয়’ বার্তা রুয়েটে ‘এআই ফর বিডি টেক কার্নিভাল ২০২৬’ অনুষ্ঠিত গ্রামীণ নৈসর্গিক প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে বুনোভাঁট ফুলের লাল টুকটুকে আভা

নোয়াখালীতে মাদরাসা ছাত্র হত্যার বিচার দাবীতে বিক্ষোভ মানববন্ধন 

বি.চৌধুরী (তুহিন)
  • প্রকাশ শনিবার, ২৮ জুন, ২০২৫

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার সোনাপুরে মাদরাসা ছাত্র জোবায়ের ইবনে জুদানের হত্যার বিচার দাবীতে বিক্ষোভ-মানববন্ধন হয়েছে। শনিবার (২৮ জুন) দুপুরে স্থানীয় নোয়াখালী ইউনিয়ন পরিষদ সড়কে স্থানীয় এলাকাবাসী এ কর্মসূচি পালন করে। এ সময় সোনাপুর-সাহেবের হাট সড়কে প্রায় আধাঘন্টা যান চলালচ বন্ধ হয়ে যায়।

বিক্ষোভে নিহত জুদানের বাবা আমিনুল ইসলাম সোহেল, মা সাবিনা খাতুন জুমাসহ স্থানীয় গণ্যমান্য লোকজন অংশগ্রহণ করেন। নিহতের বাবা জানান, জুদান সোনাপুর মহব্বতপুর তাজবীদুল কুরআন সোবহানিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের ছাত্র ছিল। সে সব সময় হাসি-খুশি থাকতো। গত ৩০ এপ্রিল মাদরাসা থেকে ফোনে জানানো হয় তাদের ছেলে অসুস্থ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু সেখানে গিয়ে দেখেন তাদের ছেলে মৃত। জানতে চাইলে জানানো হয়, সে আত্মহত্যা করেছে।

তিনি আরো বলেন, মৃত্যুর দুই দিন আগে খেলাকে কেন্দ্র করে মাদরাসা কর্তৃপক্ষ জুদানকে শাস্তি দেয়। প্রথমে তার মাথা ন্যাড়া করে দেয়া হয়, তারপর তাকে টেবিলের নিচে মাথা দিয়ে কান ধরিয়ে রাখা হয়। তার দাবী, ১০ বছরের ছেলে আত্মহত্যা করতে পারে না, মাদ্রাসা কর্তৃপক্ষ শারীরিক নির্যাতন করে তাকে হত্যা করে ফাঁসির নাটক সাজিয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করতে চাইলেও থানা মামলা নেয়নি। দুই মাস অতিবাহিত হলেও এখনও পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট তাদেরকে দেওয়া হয়নি।

এ বিষয়ে জানতে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, সম্প্রতি ময়নাতদন্তের রিপোর্ট এসেছে। সেখানে জুদানের মৃত্যু ফাঁসিতে হয়েছে বলে উল্লেখ আছে। পরবর্তী বিষয় তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park