1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

নীলফামারী-০৪ সংসদীয় আসনে ধানে শীষের নমিনেশন পেলেন অধ্যক্ষ আব্দুল গফুর সরকার 

আনোয়ার হোসেন
  • প্রকাশ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গতকাল সোমবার (৩নভেম্বর)সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীর তালিকা ঘোষণা করেন। এতে নীলফামারী-০৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ)সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী হলেন, সৈয়দপুর(সাংগঠনিক) জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

সৈয়দপুর-কিশোরগঞ্জের মাটি ও মানুষের জনপ্রিয় ও ত্যাগ -সংগ্রামের বর্ষিয়ান নেতা অধ্যক্ষ আব্দুল গফুর  সরকারের নাম ঘোষণার সাথে সাথে  নেতা-কর্মীরা বাঁধভাঙ্গা  উল্লাসে মেতে উঠেন। এসময় ধানের শীষের স্লোগান স্লোগানে  পুরো উপজেলা শহর মুখরিত হয়ে উঠে।

কিশোরগঞ্জ উপজেলা শাখা বিএনপির সভাপতি আব্দুল্লাহ  আল মামুন  ও সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম বলেন, সৈয়দপুর- কিশোরগঞ্জ উপজেলাবাসীর জননেতা অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে ক্লিন ইমেজের ক্যান্ডিডেট হিসেবে নমিনেশন  দেওয়ায় জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের প্রতিফলন ঘটেছে এবং বিএনপির উর্বর ভূমিতে জয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আমরা আশাবাদী। সেই সাথে দীর্ঘ  সংগ্রাম-আন্দোলনের অতন্ত্র প্রহরী খ্যাত এ নেতাকে নমিনেশন দেওয়ায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি’ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park