1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নলডাঙ্গার খাজুরা ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
টানা ৪ দিন বৃষ্টির পূর্বাভাস, চার বিভাগে ভারি থেকে অতিভারি বর্ষণের শঙ্কা গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ ৩ ধাপ পিছিয়েছে: জাহেদ লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে মো. আবুল কালাম এমপি রোববার শুরু হচ্ছে চারদিনের ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিরতিতে যাচ্ছেন যশ? মুক্তি অনিশ্চিত ‘টক্সিক’, ভবিষ্যৎ পরিকল্পনায় ইঙ্গিত ৫ আগস্ট ছাত্র-জনতা দেশকে আবার স্বাধীন করেছে:তারেক রহমান সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা পেকুয়ায় রিজার্ভ বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শ্রীপুরে ‘বনখেকো’ চক্রের দাপট: উজাড় হচ্ছে সরকারি বনাঞ্চল, হুমকির মুখে পরিবেশ

নলডাঙ্গার খাজুরা ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

মোঃ জামিল হায়দার জনি
  • প্রকাশ মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চলতি ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার (২৭ মে) দুপুর ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চেয়ারম্যান সোহরাব হোসেন এর সভাপতিত্বে ও সচিব সাইফুল ইসলাম এই বাজেট ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক, উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম,খাজুরা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শরিফুল ইসলাম মজনু, ইউপি সচিব মোঃ সাইফুল ইসলাম, ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খাজুরা ইউপি সচিব মোঃ সাইফুল ইসলাম জানান, বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ৬৩ লাখ ৮৪ হাজার ২৮৭ টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৬৩ লাখ ৩০ হাজার ৬০০ টাকা। এছাড়া বাজেটে মোট উদ্বৃত্ত ধরা হয়েছে ৫৩ হাজার ৬৮৭ টাকা। তিনি বলেন, এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এ বাজেট বাস্তবায়ন হলে খাজুরা ইউনিয়ন পরিষদের আমুল পরিবর্তন হবে এবং ইউনিয়নবাসী সুফল ভোগ করবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park