1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নতুন করে প্রকাশিত ৪৪তম বিসিএসের ফল, উত্তীর্ণ ১,৬৭৬ প্রার্থী – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে  আরকান আর্মি কর্তৃক অপহরণের শিকার ৭ জেলে হবিগঞ্জ চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন, ডুবছে হাওর

নতুন করে প্রকাশিত ৪৪তম বিসিএসের ফল, উত্তীর্ণ ১,৬৭৬ প্রার্থী

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) নতুন করে ৪৪তম বিসিএস পরীক্ষার পরিবর্ধিত সম্পূরক ফল প্রকাশ করেছে। এতে উত্তীর্ণ হয়েছেন মোট ১,৬৭৬ জন প্রার্থী। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে পিএসসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ নভেম্বর প্রকাশিত ৪৪তম বিসিএসের সম্পূরক ফলাফল প্রস্তুতের সময় কমিশনের হাতে এমন তথ্য আসে যে, কয়েকজন প্রার্থী পূর্ববর্তী বিসিএস পরীক্ষার মাধ্যমে ইতিমধ্যেই বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেয়েছেন। পরবর্তীতে ৪৪তম বিসিএসের ফলাফলেও তারা একই ক্যাডার বা পছন্দক্রমে পদে মনোনীত হন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ অক্টোবর জারি করা সংশোধিত বিধিমালার আলোকে, এই পুনরাবৃত্ত প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ না করার সিদ্ধান্ত নেয় পিএসসি। তাদের পরিবর্তে মেধাতালিকার ক্রমানুসারে এবং প্রচলিত কোটা বিধান মেনে নতুন প্রার্থীদের বিভিন্ন ক্যাডারে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিভিন্ন ক্যাডারের ১,৭১০টি শূন্য পদের বিপরীতে ১,৬৭৬ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park