1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ যমুনা সেতু সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা বিভিন্ন সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়াবাজেট ঘোষণা এনসিপির ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১ হাজার ৪১১ হাদী হত্যা মামলায় জাবের কেন বাদী? প্রশ্ন তুললেন বোন মাসুমা হাদী হাদী হত্যার বিচার দাবিতে সরকারের প্রতি সাত দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের ১৪ জুন দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নকল আইসক্রিমের কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান বিভিন্ন ব্রন্ডের আইসক্রিম ধ্বংস..

মোঃ এখলাস শেখ
  • প্রকাশ বুধবার, ১ জুন, ২০২২


মোরেলগঞ্জ প্রতিনিধি>বাগেরহাটের মোরেলগঞ্জে লিটন সুপার আইসক্রিম কারখানায় বিভিন্ন ব্রান্ডের নকল আইসক্রিম তৈরির দায়ে মালিক লিটন শিকারীকে (৩০) ৯ মাসের কারাদণ্ড ও নকল আইসক্রিম রাখার দায়ে দোকানীকে হাসিব হাওলাদারকে(২৫) দশ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ (১ লা জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুবাইয়া বিনতে কাশেম এ দন্ডাদেশ দেন। লিটন শিকারী উপজেলার বারইখালী এলাকার জালাল শিকারীর ছেলে ও দোকানী হাসিব হওলাদার উপজেলার পাচ রাস্তা সংলগ্ন মোস্তফা হাওলাদারের ছেলে।

জানা গেছে, লিটন শিকারীকে দীর্ঘদিন ধরে তার আইসক্রিম কারখানায় বিভিন্ন ব্রান্ডের নকল আইসক্রিম তৈরি করে আসছিল।

আজ দুপুরে এমন সংবাদে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই লিটন সুপার আইসক্রিম কারখানায় মালিক লিটন শিকারীকে ৯ মাসের কারাদণ্ড দিয়ে জেল-হাজতে পাঠায়। ভ্রাম্যমান আদালতে মোরেলগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park