1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দুর্নীতিবিরোধী তল্লাশির বিষয়ে সতর্কবার্তা দুদকের – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে  আরকান আর্মি কর্তৃক অপহরণের শিকার ৭ জেলে হবিগঞ্জ চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন, ডুবছে হাওর

দুর্নীতিবিরোধী তল্লাশির বিষয়ে সতর্কবার্তা দুদকের

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ৫ মার্চ, ২০২৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারী হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে দুর্নীতিবিরোধী তল্লাশি অভিযানের নামে প্রতারণার বিষয়ে সর্বসাধারণকে সতর্ক করেছে দুদক।

আজ বুধবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, এক শ্রেণির প্রতারকচক্র দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারী হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির বাসভবনে দুর্নীতিবিরোধী তল্লাশি অভিযান পরিচালনা করছে এবং অর্থ দাবি করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরণের কর্মকাণ্ডের মাধ্যমে প্রতারকচক্র সাধারণ মানুষকে হয়রানি করাসহ দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে।তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন কোনো তল্লাশি অভিযান পরিচালনা করলে সেক্ষেত্রে দুদকের কর্মকর্তারা কমিশনের যথাযথ অনুমতি সাপেক্ষে নির্ধারিত পদ্ধতি অবলম্বন করে। কমিশনের কর্মকর্তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ তল্লাশি অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের নিজস্ব পরিচয়পত্র বহন করতে হয় এবং ক্ষেত্রবিশেষে তাদের নির্ধারিত পোষাক থাকে।

তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাতিরেকে দুদক পরিচয়ে কোনো তল্লাশি অভিযানের সংবাদ নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করানোর জন্য তিনি পরামর্শ দেন।

উল্লিখিত বিষয় ছাড়াও অন্যকোনো প্রতারণা বা অনিয়মের তথ্য পাওয়া গেলে দুদকের টোল ফ্রি হটলাইন-১০৬ নম্বরে জানানোর অথবা নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণ করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park