1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ কার্গো এলএনজি আমদানির অনুমোদন লাকসামে সিনেমা কায়দায় অপহৃত শিক্ষার্থীকে দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ মেসির অট্টহাসি কি প্রতিপক্ষের জন্য বার্তা? আত্মবিশ্বাসে উজ্জ্বল আর্জেন্টাইন অধিনায়ক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার সিরাজগঞ্জে দুই মিষ্টির দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন আমির খান, পাত্রী গৌরি স্প্র্যাট? জনগণের আস্থা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার মাদারগঞ্জে সাপের কামুড়ে শিশুর মৃত্যু কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা: বিমান চলাচল বন্ধ , নিহত ১ আহত কয়েকজন  মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আবারও গণ-অভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক

দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করলেন গোপালগঞ্জের যুবক

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া ইউনিয়নে নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন এক নেতা। তাঁর দাবি, অজান্তেই তাঁকে ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল চারটার দিকে ফাইম ভূঁইয়া নামের ওই তরুণ এই অভিনব কায়দায় পদত্যাগ করেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

ছাত্রলীগ থেকে পদত্যাগের বিষয়ে ফাইম বলেন, ‘আমার অজান্তেই আমাকে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে রাখা হয়েছে। বিষয়টি জেনে আমি খুবই বিস্মিত ও ক্ষুব্ধ। আমি দুধ দিয়ে গোসল করে এই বিতর্কিত সংগঠন থেকে পদত্যাগ করছি।’

তিনি আরও বলেন, ‘আমার বয়স যখন ১১, তখনই নাকি আমাকে কমিটিতে রাখা হয়েছিল। এখন এসব ব্যবহার করে আমাকে ও আমার পরিবারকে হেয় করা হচ্ছে। আমি এমন কোনো রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চাই না।’

ফাইমের দাবি, তাঁর পরিবারের সম্মান নষ্ট করতেই তাঁকে ছাত্রলীগের সঙ্গে জড়ানো হয়েছে। তিনি বলেন, ‘আজ থেকে আমার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। আমি চাই না এমন একটি সংগঠনের সঙ্গে আমার নাম থাকুক, যেটা নিয়ে প্রতিনিয়ত বিতর্ক হয়।’

এ বিষয়ে গোপালগঞ্জ ছাত্রলীগ বা স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park