1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ

ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মীর স্নিগ্ধর নাম ঘিরে গুঞ্জন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

জুলাই অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে সদস্যপদ গ্রহণের সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন মীর স্নিগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমানও।

রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন উঠেছে, মীর স্নিগ্ধকে বিএনপি ঢাকা-১৮ আসন থেকে প্রার্থী ঘোষণা করতে পারে। সোমবার ঘোষিত প্রার্থী তালিকায় ২৩৭টি আসনের নাম প্রকাশ করলেও দলটি এখনো ৬৩টি আসন ফাঁকা রেখেছে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন হলো ঢাকা-১৮।

বিশ্লেষকদের মতে, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য হিসেবে মীর স্নিগ্ধর রাজনীতিতে যোগদান বিএনপির জন্য প্রতীকী গুরুত্ব বহন করে। এ পদক্ষেপ তরুণ ভোটার ও জুলাই অভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী জনগোষ্ঠীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলতে পারে বলে মনে করছেন তারা।

উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড এবং বৃহত্তর উত্তরার ৬টি থানা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনটি রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে এই আসনের প্রার্থীর নাম ঘোষণা না করায়, মীর স্নিগ্ধর সম্ভাব্য মনোনয়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জল্পনা আরও তীব্র হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park