1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ডিওলেটার ঝাল মুড়ির মতো সবার কাছে থাকবে কিশোরগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল এমপি মুনতাকিম    – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ হয়েছে: প্রতিমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে ১০ জন করে আনসার মোতায়েন প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট ১৫০ টাকা নির্ধারণ, জানালেন তথ্য উপদেষ্টা ঢাকার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পরও বেড়েছে তেলের দাম, অস্থির শেয়ারবাজার পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে বদলি ও পদায়ন শ্রীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণ  ভাসুর বিরুদ্ধে  অভিযোগ  ডিজেল সংকটে কলাপাড়া উপজেলার ব্যস্ততম কলাপট্টি খেয়াঘাট বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কবিরহাটে খালখনন কাজে চাঁদাবাজির অভিযোগ, এলাকায় ক্ষোভ

ডিওলেটার ঝাল মুড়ির মতো সবার কাছে থাকবে কিশোরগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল এমপি মুনতাকিম   

আনোয়ার হোসেন
  • প্রকাশ মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

আমি শুনেছি ডিও লেটার বিক্রি হয়। কিন্তু আমি বলতে চাই ডিওলেটার ঝাল মুড়ির মত সবার কাছে থাকবে। আমি শুধু  ডিওলেটারের প্যাডে সিল, সাইন করবো। যা আপনাদের কাছে থাকবে। যা প্রয়োজন অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তি বর্গ, বিভিন্ন পেশাজিবী,বরেন্য সাংবাদিক,কবি-সাহিত্যিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম এসব কথা বলেন। গত সোমবার(২ মার্চ) বিকাল ৪ টায় কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় চত্তরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এমপি মুনতাকিম আরো বলেন, আপনারা সবাই মিলে ভোট  দিয়েছেন, আপনারা সবাই এখন এমপি। আমি পারিপার্শ্বিক যে বেতন পাবো তা একটি টাকাও নিবনা। তা জনগনের কাজে বিলিয়ে দিব। বেলতলী থেকে চওড়া বাজার পর্যন্ত পি সেভেন বড় ক্যানেল রয়েছে। পাইলট প্রকল্প হিসাবে আমরা এটির উপর দিয়ে চলাচলের রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।এতে করে সৈয়দপুর-কিশোরগঞ্জের দুরত্ব ১২ কিলোমিটার কমে যাবে। আগামী অর্থ বছরে কাজ করা হবে। এছাড়াও অনেক বিলুপ্ত সেচ ক্যানেল উদ্ধার করে  সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে অবগত করা হয়েছে। চিকলি, চারালকাটা ও ধাইজান নদীর উপর ব্রীজ নির্মাণ করা হবে।

তারমধ্যে জরিয়ালের ঘাট ও কেশবা ময়দানের ঘাটে প্রথম ব্রীজ নির্মাণ করা হবে। আপনাদের সহযোগিতায় ধাপে ধাপে কাজগুলো করতে চাই। এজন্য সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমাদের সমগ্র কাজগুলো সবাই মিলে বসে পরামর্শ করে করবো ইনশাল্লাহ। কোন কাজ গোপন থাকবেনা, যা কিছু করবো তা ওপেন থাকবে।আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রতিটি দপ্তরের কর্মকর্তা সকলের প্রতি অনুরোধ আমরা আমাদের চাকরিটুকু করবো, দায়িত্ব পালনে রাজনৈতিক ব্যক্তিত্ব যেন নেতৃত্ব অন্তরায় না হয়। উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্ এর  সভাপতিত্বে ও সেক্রেটারি ফেরদৌস আলমের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, উপজেলা

বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, নীলফামারী জেলা শাখার এলডিপির সভাপতি নুরুল আসলাম বসুনিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমীর আকতারুজ্জামান বাদল,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রতন, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারী হাফেজ মোঃ শরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী রবিউল ইসলাম ও শিব্বীর আহমেদ প্রমুখ। এতে  কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  লুৎফর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ  উপস্থিত ছিলেন। 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park