1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
জনকল্যাণ ও মানবসেবার মাধ্যমে তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃত্বে মনিরুজ্জামান মৃধা সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী

ঝালকাঠির সুগন্ধা নদী থেকে গলিত লাশ উদ্ধার

ইলিয়াস খান
  • প্রকাশ মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

ঝালকাঠির ষ্টিমারঘাট এলাকার সুগন্ধা নদী থেকে অজ্ঞাত এক ব্যাক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ১১ টায় লাশটি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। তথ্য নিশ্চিত করেছে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গৌতম।


এর আগে রাত ১০ টায় সুগন্ধা নদীর ষ্টিমার ঘাটের পাশে লিসান ও মানিক নামের দু’জন জেলে প্রথম লাশটি দেখতে পায়। মানিক বলেন, ‘রকেট ঘাটের পাশে মাছ ধরার (ঝাউ) ফাঁদের কাছে বিদ্ঘুটে গন্ধ পাই। তারপর টর্স লাইট জ্বালিয়ে একটি গলিত লাশ দেখতে পাই।


স্থানীয় প্রত্যাক্ষদর্শী মো. নুরুজ্জামান বলেন, ‘লাশ পাওয়া গেছে এই খবর আমরা থানা পুলিশকে জানাই। পুলিশ এসে লাশ নদী থেকে তুলে থানায় নিয়ে গেছে। 
সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজ্ঞাত পরিচয়ের এক গলিত লাশ উদ্ধার করেছি।

ময়না তদন্তের জন্য আগামীকাল সকালে সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আর পরিচয় খুজে বের করার জন্য চেষ্টা চলছে। তবে লাশটি ১৫ দিনের অধীক সময় পানিতে ছিলো বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আর পরনে একটি লুঙ্গি আছে বলে ধারনা করা হচ্ছে এটি কোনো পুরুষের লাশ’।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park