1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ

জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত কোনো পাতা নেই: রুহুল কবীর রিজভী

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী অভিযোগ করেছেন যে, জুলাই সনদে বিএনপির কোনো স্বাক্ষরিত পাতা নেই। তিনি দাবি করেন, অন্য কিছু পাতা সেখানে যুক্ত করে জমা দেওয়া হয়েছে, যা একটি গুরুতর প্রতারণামূলক কাজ এবং জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের জন্মান্ধ আব্দুল গফুর মল্লিকের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “ড. মুহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তার নেতৃত্বে গঠিত সরকার ও কমিশনের কর্মকাণ্ডে জনগণ আস্থা রেখেছিল। কিন্তু কমিশনের ভেতর থেকেই এমন প্রতারণামূলক কাজ ঘটবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।”

তিনি আরও জানান, জুলাই সনদের মধ্যে ৪৭ থেকে ৪৮টি ধারা রয়েছে, যেগুলো বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হবে। এই সনদের পৃষ্ঠা পরিবর্তন এবং স্বাক্ষর জালিয়াতির অভিযোগ প্রমাণ করে যে কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ।

বিএনপির এই নেতা বলেন, “এমন প্রতারণা গণতন্ত্র ও জনগণের প্রতি চরম অসম্মান।” তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের অবাধ ও সুষ্ঠু আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেন।

একই অনুষ্ঠানে তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনলাইনের মাধ্যমে রাজবাড়ীর জন্মান্ধ ও নিঃসন্তান আব্দুল গফুর মল্লিকের অসহায়ত্বের খবর পেয়ে তার পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী, রুহুল কবীর রিজভীর নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠন গফুর মল্লিককে ব্যবসা সম্প্রসারণ ও জীবিকা নির্বাহে সহায়তা হিসেবে নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা প্রদান করে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুন, উপদেষ্টা পরিষদের সদস্য, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ-সংগঠনের প্রতিনিধিরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park