1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জামালপুর ভোটার   তথ্য সংগ্রহকারীর ভুলে জীবিত মানুষ মৃত্যু – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি নিয়ে বিরোধে পিতাকে মারধর, অবরুদ্ধ করার অভিযোগ দুই ছেলের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দলে তানজিম হাসান সাকিব, অপরিবর্তিত স্কোয়াড সংরক্ষিত আসনে এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা শারমিন ও মাহমুদা মিতু ইরানের সঙ্গে চুক্তির ঘোষণা ট্রাম্পের, ইসলামাবাদে আলোচনায় উত্তেজনা বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা, শুরু হয়েছে আলোচনা লাকসামে কৃষকের আধাপাকা ধানজোরপূর্বক কেটে নেয়ার অভিযোগ বিয়ে করতে যাওয়ার পথে স্ত্রীর কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন যুবক জুনেই বিসিবি নির্বাচন আয়োজনের পরিকল্পনা, জানালেন তামিম ইকবাল সংরক্ষিত নারী আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের তালিকা প্রকাশ, জামায়াতের ৮ জনসহ মোট প্রার্থী চূড়ান্ত শ্রীপুরে বিয়ের নামে প্রতারণা: স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে স্বামী বিদেশে, দ্বারে দ্বারে ঘুরছেন গৃহবধূ

জামালপুর ভোটার   তথ্য সংগ্রহকারীর ভুলে জীবিত মানুষ মৃত্যু

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বুধবার, ২৪ আগস্ট, ২০২২

জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর শাহপাড়া গ্রামের মৃত নজু মিয়ার পুত্র ফজলুল হক পেংকু , হালনাগাদ ভোটার তথ‍্য সংগ্রহকারী কর্মী জীবিত থেকে তাকে মৃত দেখিয়েছেন। ২০১৯ সালে ভোটার তথ্য হালনাগাদের সময় ভুল তথ্য দিয়ে ওই ব্যক্তিদের মৃত দেখান তথ্য সংগ্রহকারী কর্মী। তা যাচাই-বাছাই ছাড়াই তাতে স্বাক্ষর করেন ভোটার তথ্য হালনাগাদে দায়িত্বে থাকা শনাক্তকারী ও সুপারভাইজাররা। ফলে ওই দিনমজুর ‘জীবিত’ থেকেও তিনি ভোটার তালিকায় ‘মৃত’ অবস্থায় আছেন।

সোমবার ২২ আগস্ট সরকারি বরাদ্দের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নাম অন্তর্ভুক্ত করতে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে অনলাইনে আবেদন করতে যান ফজলুল হক পেংকু। সেখানেই তিনি জানতে পারেন, তিনি আর জীবিত নেই। ভোটার তালিকায় তিনি ‘মৃত’।

রেকর্ডপত্রে ফজলুল হক পেংকু ‘মৃত’ থাকায় ‘জীবিত’ হওয়াটা এখন জরুরি হয়ে পড়েছে। কারণ, এটির ওপর নির্ভর করছে বেশ কিছু মৌলিক বিষয়। সম্পত্তি রক্ষা, ওয়ারিশ ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি সুযোগ-সুবিধাসহ অনেক কিছু।

ভুক্তভোগী ফজলুল হক পেংকু বলেন, “সরকারি চালের কার্ডের জন্য আবেদন করতে গিয়ে জানতে পারি আমি নাকি মৃত‍্যু বরণ করেছি! আমার আবেদন করার সুযোগ নেই। পরে ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব ফিরোজ আমাকে জানান, ভোটার তালিকায় আমাকে মৃত দেখানো হয়েছে। তিনি ভোটার তালিকা সংশোধনের আবেদন করতে বলেন। আমি উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করেছি।”

ফজলুল হক আরও জানান, মৃত অবস্থার অবসান ঘটাতে জীবিত থেকেও নতুনভাবে ‘জীবিত’ প্রমাণ করতে  লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। এর জন্য তথ্যকেন্দ্র থেকে শুরু করে ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসসহ নির্বাচন কর্মকর্তার কার্যালয় পর্যন্ত যেতে হচ্ছে তাকে। কিন্তু সমাধান সহজে পাচ্ছেন না তিনি।

ভোটার তালিকায় দেখা যায়, জীবিত ফজলুল হক পেংকু ভোটার তালিকায় মৃত! তার জন্ম তারিখ ২ ফেব্রুয়ারি ১৯৭৭ খ্রিষ্টাব্দ। ভোটার তালিকায় মৃত থাকায় তিনি সরকারি ভাতার জন্য আবেদন করতে পারছেন না।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব সৈয়দ ফিরোজুল আলম ফিরোজ বলেন, “ভোটার হালনাগাদ করার সময় ওই ব্যক্তিকে ভুলক্রমে মৃত দেখানো হয়েছে। তিনি আবেদন করেছেন। ইউপি চেয়ারম্যান তার জীবিত থাকার প্রত্যয়নপত্র দিয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সেটা সংশোধন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, “জীবিত ফজলুল হক পেংকুকে ভোটার তালিকায় ভুলক্রমে মৃত দেখানো হয়েছে। তিনি আবেদন করলে সংশোধন করে দেওয়া হবে।”

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park