1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

জামায়াত বিজয়ী নীলফামারীতে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে বিলকিস ইসলামকে নারী এমপি চায় সর্বস্তরের জনসাধারণ

আনোয়ার হোসেন
  • প্রকাশ শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি  সরকার গঠনের পর কে হবেন নীলফামারী এলাকার সংরক্ষিত নারী আসনের এমপি এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ। দুর্দিনের ত্যাগী নেত্রী ‍হিসাবে আলোচনায় উঠে এসেছে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি বিলকিস ইসলাম স্বপ্নার নাম।

সরেজমিনে জানা যায়,পতিত সরকারের সময় রাজপথের আন্দোলন, সংগ্রাম, জেল-জুলুম,সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ের প্রতিটি রাজনৈতিক কর্মকান্ডে তার সক্রিয় উপস্থিতির কারণে  দলীয় নেতা- তাকে সংরক্ষিত নারী সংসদ সদস্য হিসেবে দেখতে চান। এছাড়া শিক্ষাগত যোগ্যতা এবং সাংগঠনিক অভিজ্ঞতায় কার্যকর নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিএনপি’র তৃণর্মূলের নেতাকমীর পাশে দাঁড়াতে কর্মীবান্ধব নেতৃত্বের জন্য তার প্রয়োজন।

বিএনপি’র একাধিক জেলা ও উপজেলা পাযায়ের নেতাকর্মীর  সংঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, যেহেতু নীফামারীর ৪টি আসনে জামায়াত বিজয়ী হয়েছে তাই সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে এবং স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত করতে সংসদে তার প্রতিনিধিত্ব দরকার। এব্যাপারে বিলকিস ইসলাম স্বপ্না জানান, ৩৬ বছর ধরে আমি বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

ঢাকায় কেন্দ্রীয়ভাবে আমার দায়িত্ব পালন করেছি । অষ্টম সংসদে সংরক্ষিত মহিলা সদস্য ছিলাম। পতিত সরকারের সময় ঢাকায় ও নীলফামারী- ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে আন্দোলন-সংগ্রামে অগ্রভাগে থেকে কর্ম নেতৃত্ব পরিচালনা করেছি। ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে  নীলফামারী-০৪ আসনে আমি সরাসরি প্রার্থী ছিলাম, নমিনেশন পাইনি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি কর্মী বান্ধব ও ত্যাগী তথ্যের ভিত্তিতে সংরক্ষিত নারী সংসদ সদস্য মনোনীত করেন তাহলে আমি সেই তালিকায় থাকব ইনশাআল্লা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park