1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

জাবিতে ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিবেট ইউনিয়নের যাত্রা শুরু

আমির ফয়সাল 
  • প্রকাশ বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চা, বাগ্মিতা বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক বিনিময়ের সংস্কৃতি গড়ে তুলতে যাত্রা শুরু করেছে নতুন সংগঠন ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিবেট ইউনিয়ন। 

শনিবার (৯ আগস্ট) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে। এসময় ঘোষণা করা হয় আহ্বায়ক কমিটি, যা পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত সর্বোচ্চ ১৮০ কার্যদিবস দায়িত্ব পালন করবে।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান জনাব মোঃ ইউসুফ হারুন। উদ্বোধনী আয়োজনে বক্তারা বলেন, এই সংগঠন শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী মনোভাব, বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি ও আত্মবিশ্বাসী উপস্থাপনা দক্ষতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।

আহ্বায়ক কমিটির নেতৃত্বে থাকছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৫২ তম আবর্তনের শিক্ষার্থী খন্দকার ইফতেখার আহমেদ। মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন একই আবর্তনের নুসরাত জাহান আনিকা। এছাড়া ৫৩ তম আবর্তনের আল-আমিন প্রান্ত, ইত্তিসাফ লাযিম খান শুদ্ধ, আরভিন ইফতেখার, ফাহমিদা সমাপ্তি, হাসিবুল ইসলাম, হোমায়রা হিয়া, মোছাঃ তাছলিমা এবং রোহান মাহমুদ কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park