1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

চোরের দশ দিন গৃহস্থের এক দিন কিশোরগঞ্জে  এমন কৃতকর্মে ২ বালু পাচারকারীর কারাদণ্ড 

আনোয়ার হোসেন
  • প্রকাশ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে  উপজেলা প্রশাসনের নজর এড়াতে  শিয়াল পন্ডিত  বালু খেকোরা  অভিনব পদ্ধতি অবলম্বন করে গভীর রাতে  সরকারি সম্পদ বালু পাচারে  মেতে উঠেন। ভোর অবধি তাদের কাজ সাঙ্গ করে শটকে পড়েন।   বিষয়টি  সরকারি সম্পদ রক্ষায়  একাাট্টা উপজেলা প্রশাসনের  নজরে এলে তিনি গোপনে নজরদারি বাড়িয়ে দেন।  অবশেষে  এ চৌকস  উপজেলা প্রশাসনের বেড়াজালে ধৃত  হন ২ জন  অবৈধ  বালু পাচারকারি যুবক। এ যেন চোরের দশ দিন গৃহস্থের এক দিন ।  শনিবার  ভোর রাতে  উপজেলার নিতাই ইউনিয়নের বাড়ি মধুপুর ফুলবাড়ি গুচ্ছগ্রাম নামক স্থানে  এ ঘটনাটি ঘটে। জানা গেছে, ওই গ্রাম সংলগ্ন  চারালকাটা নদী  থেকে অবৈধভাবে বালু  পাচারের  সময়  ভোর রাতে  উপজেলা প্রশাসন  দলবল নিয়ে  অতর্কিতভাবে  হানা দিয়ে ২ জন যুবককে  আটক করেন। পরে  নির্বাহী ম্যাজিস্ট্রেট  ইউএনও প্রীতম সাহা  ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  সংশ্লিষ্ট আইনে  ২ জন যুবককে  ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দন্ডিতরা হলেন,

নিতাই পানিয়াল পুকুর শাহ্ পাড়া  গ্রামের আজাদুল হোসেনের ছেলে শাহাদাত হোসেন (২৪), পানিয়াল পুকুর চাঁনসা পাড়া গ্রামের কালা মামুদের ছেলে লিয়াদ (২১)।  

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও  প্রীতম সাহা  কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park