1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চুয়াডাঙ্গায় মা ক্লিনিকের নার্স বিপাশার লাশ উদ্ধার – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র শতকোটি ডলারের ক্ষতি গোপন করছে কেন, প্রশ্ন উঠেছে বিশ্বজুড়ে ১০০ টাকা প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, লাখ টাকা পেলেন যেসব নম্বর শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান অবলম্বন: প্রধানমন্ত্রী ৯ ঘণ্টার ব্যবধানে আবার বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বেড়েছে ২ হাজার ১৫৮ টাকা চট্টগ্রামে জলাবদ্ধতার খবর ভিত্তিহীন ও অপপ্রচার, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর চিকিৎসার জন্য ৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিবালয়ে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা কটিয়াদীতে হামলা ও পরিবেশ দূষণের অভিযোগে সংবাদ সম্মেলন নাফ নদীতে মাছ ধরতে গিয়ে  আরকান আর্মি কর্তৃক অপহরণের শিকার ৭ জেলে হবিগঞ্জ চোখের সামনে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন, ডুবছে হাওর

চুয়াডাঙ্গায় মা ক্লিনিকের নার্স বিপাশার লাশ উদ্ধার

চিত্তরঞ্জন সাহা চিতু
  • প্রকাশ সোমবার, ১৯ মে, ২০২৫

চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়া বিপাশা খাতুন (৩০) নামের এক যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।বিপাশা খাতুন ইসলাম পাড়ার চাঁদ মিয়ার মেয়ে। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের অদূরে মা ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি অবিবাহিত ছিলেন।

ক্লিনিকের সহকর্মীরা জানান, মালেশিয়া প্রবাসী এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল বিপাশার। গত শবিবার রাতে ক্লিনিকে ডিউটিরত অবস্থায় বিপাশার মোবাইলে একটি মেসেজ আসে। এরপর যে বাড়িতে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে। রাতে না গেলেও পরদিন সকালে ডিউটি শেষ করে বাড়িতে যায়। দুপুরে তার মৃত্যুর খবর পাই আমরা।

সহকর্মীরা আরও বলেন, ছেলেটার বাড়ি মেহেরপুর। সম্ভবত ছেলেটা বিয়ের আশ্বাস দিয়ে তা প্রত্যাখ্যান করেছিলেন। এ কারণে আত্মহত্যা করতে পারে। তবে এ বিষয়ে বিপাশার তার মা ভালো বলতে পারবেন।

এদিকে, তার মৃত্যু নিয়ে রহস্যের দানা বেধেছে। তবে তার পরিবারের সদস্যরা এ বিষয়ে মুখ খোলেনি।ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন এবং প্রাথমিক তদন্ত শুরু করেন। সুরতহাল প্রতিবেদন শেষে আজ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মেয়েটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park