1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
‘গণধর্ষণের’ হুমকি দেওয়া ছাত্রকে ছয় মাসের জন্য বহিষ্কার – দৈনিক দেশেরকথা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় ২৪ হাজার শিশুকে হামের টিকা দেবে উপজেলা স্বাস্থ্য বিভাগ অনিশ্চিত যুদ্ধবিরতির মধ্যেই এক দিনের ব্যবধানে কমল বিশ্ববাজারে তেলের দাম  শার্শার বসতপুরে মিথ্যা মামলার ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী দেড় মাসের সন্তানসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কারাগারে, জামিন নামঞ্জুর নবীনগরে নির্মানাধীন ভবনের কাজে পুলিশের বাঁধা দেয়ার অভিযোগ, উদিগ্ন ভুক্তভোগী লাকসামে পড়াশোনার জন্য মায়ের বকাঝকা অভিমানে নবম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা! ইরানের উচিত জনগণের স্বার্থে যুক্তরাষ্ট্রের প্রস্তাব গ্রহণ করা: জার্মান পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ নতুন গণতান্ত্রিক যাত্রায় এগোচ্ছে: শামা ওবায়েদ বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট, কার্যকর ২২ এপ্রিল থেকে চলতি সপ্তাহেই প্রকাশ হচ্ছে এইচএসসি পরীক্ষার রুটিন: শিক্ষামন্ত্রী

‘গণধর্ষণের’ হুমকি দেওয়া ছাত্রকে ছয় মাসের জন্য বহিষ্কার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রেক্ষাপটে এক ছাত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘গণধর্ষণের’ হুমকি দেওয়ার ঘটনায় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আলী হুসেনকে ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে আলী হুসেনকে এই শাস্তি দেওয়া হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে দায়ের অভিযোগটি যৌন নিপীড়নবিরোধী কমিটিতে পাঠানো হয়েছে। প্রদত্ত শাস্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের এখতিয়ারে থাকা সর্বোচ্চ শাস্তি।

ঘটনাটি ঘটে সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ দেওয়ার পর। ফেসবুকে আলী হুসেন লিখেছিলেন, “হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে গণধর্ষণের পদযাত্রা করা উচিত।” পরে তিনি একটি ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন এবং দাবি করেছেন যে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।

তবে তার পুরনো ফেসবুক পোস্ট ও মন্তব্যে দেখা গেছে, আলী হুসেন একাধিক সময়ে জামায়াত বা অন্যান্য রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন দলের সমর্থক হিসেবে পরিচয় দিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park