1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন প্রান্তিক গ্রাহকদের স্বস্তি, আগের দামেই বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগ ফিরতে পারে সুধারামে মেকানিক দোকানেই চলছিল মাদক কারবার, গ্রেপ্তার-১ ঈদের রাতে আতশবাজির লোভ দেখিয়ে ৫ম শ্রেণীর ছাত্রকে বলাৎকারের চেষ্টা হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে এফআইআর আশুলিয়ায় ‘নিরাপদ সড়ক চাই’র লিফলেট বিতরণ

কুষ্টিয়া মিরপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  

মাসুদ রানা 
  • প্রকাশ সোমবার, ৪ আগস্ট, ২০২৫

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়- অধ্যাপক শহীদুল ইসলাম

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের বিনিময়ে এক বছর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল। জুলাইয়ের গণঅভ্যুত্থানে ২ হাজারের মত ছাত্র-জনতাকে প্রাণ দিতে হয়েছে। অন্ধত্ব ও পঙ্গুত্বসহ আহত হয়েছেন অন্তত ২০ হাজার মানুষ।

তিনি আরো বলেন, ছাত্র আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় ঘটনা। স্বাধীনতা-পূর্ব ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান ছাত্রদের নেতৃত্বেই পরিচালিত হয়েছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৯০ সালের আন্দোলনে ছাত্ররা এরশাদ সরকারের পতনে অগ্রণী ভূমিকা পালন করেছিল। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলনেও ছাত্রদের অবদানকে অঙ্গীকার করার উপায় নেই। সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে ১ জুলাই আন্দোলনে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুরুতে এ আন্দোলন অহিংস ছিল। কিন্তু পরবর্তীকালে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগসহ আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনী বেপরোয়া হলে ১৫ জুলাই আন্দোলন সহিংস রূপ নেয়। অতঃপর শিক্ষার্থীদের এ আন্দোলন প্রবল আকার ধারণ করে। সহিংসতার মাত্রা ক্রমায়ে বাড়তে থাকে। যার শেষ পরিণতি ঘটে ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মাধ্যমে। ৫ আগস্ট পতন ঘটে দীর্ঘ প্রায় ১৬ বছরের কর্তৃত্ববাদী সরকার শেখ হাসিনার। 

সোমবার (০৪ আগষ্ট) বিকেলে মিরপুর ঈগল চত্বরে- জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরপুর উপজেলা ও পৌর শাখা কর্তৃক আয়োজিত মিছিল এবং সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি’র বক্তব্যে জেলা বিএনপি’র আহবায়ক কুতুব উদ্দিন বলেন, বিএনপি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জিম্মি নয়। বিএনপি একটি গণতান্ত্রিক দল, ভদ্র মানুষের দল, শান্তিপ্রিয় মানুষের দল। নিজেকে আগে পরিবর্তন করতে হবে, তাহলে দেশ সংস্কারের প্রয়োজন হবে না। আমাদের নেতা তারেক রহমানকে অনুসরণ করুন, অনুকরণ করুন। তিনি অত্যন্ত বুদ্ধিদীপ্ত নেতৃত্ব দিচ্ছেন। তার নিজস্ব ইন্টেলিজেন্ট গোয়েন্দা সংস্থা রয়েছে, যার মাধ্যমে তিনি মাঠপর্যায়ের সমস্ত খবরাখবর রাখেন। তিনি আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের সমস্ত অন্যায় থেকে দূরে থাকতে হবে। চাঁদাবাজ, সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিএনপিতে আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না। 

মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুর সঞ্চালনে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ সভাপতি খন্দকার ওমর ফারুক কুদ্দুস, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park