1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কুকুরের কামড়ে আহত হয়ে ১৪ জন হবিগঞ্জ সদর হাসপাতালে – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনে এমপির খাওয়াদাওয়ায় স্পিকারের ক্ষোভ কনটেন্ট ক্রিয়েটর হাসান নাসিমের জামিন মঞ্জুর ফতুল্লায় ফ্ল্যাটে অভিযান, ৩২০০ পিস ইয়াবা জব্দ; নারী পলাতক নারায়ণগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার বিরুদ্ধে কোটি টাকা ঘুষ দাবির প্রমাণ মিলেছে সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল থাকবে বাসে সংরক্ষিত আসনের প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা অফিস পেয়ে গাড়ি চাইলেন হাসনাত, ছোটদের ‘না’ না বলতে পরামর্শ বিরোধীদলীয় নেতার আলমডাঙ্গায় সেতু আছে, রাস্তা নেই! ৫৭ লাখ টাকার প্রকল্পে নজিরবিহীন অব্যবস্থাপনা বেগমগঞ্জে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতা মাওলানা বোরহান উদ্দিন

কুকুরের কামড়ে আহত হয়ে ১৪ জন হবিগঞ্জ সদর হাসপাতালে

হবিগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশ শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

হবিগঞ্জে কুকুরের কামড়ে  আহত ১৪ জনকে  স্থানীয়রা উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক  হাসপাতালে  ভর্তি করেন  চিকিৎসা সেবা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়

শুক্রবার (১৭ নভেম্বর) দিনব্যাপী শহরতলীর বহুলা গ্রামে একাধিক কুকুরের কামড়ে তারা আহত হন।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করেই একটি কুকুরের দল মানুষকে কামড়াতে থাকে। যাকেই সামনে পেয়েছে তাকেই কামড়িয়েছে কুকুরগুলো। 

একে একে শিশুসহ অন্তত ১৪ জন মানুষকে কামড়ায় কুকুরগুলো এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। ভয়ে অনেকেই ঘরের দরজা বন্ধ করে রাখেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় । 

এদিকে, বিকেলের দিকে কুকুরদের মারার জন্য লাটিসোটা নিয়ে বের হন এলাকার যুবক ও কিশোররা। তাদের তাড়া খেয়ে এক পর্যায়ে কুকুরগুলো এলাকা ছেড়ে পালিয়ে যায়।

এ বিষয়ে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, পাগলা কুকুরের কামড়ে আহতরা নির্দিষ্ট সময়ে চিকিৎসা না নিলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই কুকুরে কামড়ানো সবাইকে চিকিৎসা নিতে হবে আমরা সার্কনীক চিকিৎসা দিতে প্রস্তুত আছি  কুকুর থেকে সাবধানে থাকতে জনসাধারণকে বলেন 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park