1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে মন্ডল বাড়ীর উদ্যোগে ৩ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ  – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সিটি করপোরেশনে যোগ্যতার ভিত্তিতে প্রশাসক নিয়োগ হয়েছে: প্রতিমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে ১০ জন করে আনসার মোতায়েন প্রধানমন্ত্রীর অফিসে খাবারের বাজেট ১৫০ টাকা নির্ধারণ, জানালেন তথ্য উপদেষ্টা ঢাকার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার পরও বেড়েছে তেলের দাম, অস্থির শেয়ারবাজার পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল, একযোগে বদলি ও পদায়ন শ্রীপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূ ধর্ষণ  ভাসুর বিরুদ্ধে  অভিযোগ  ডিজেল সংকটে কলাপাড়া উপজেলার ব্যস্ততম কলাপট্টি খেয়াঘাট বন্ধ, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কবিরহাটে খালখনন কাজে চাঁদাবাজির অভিযোগ, এলাকায় ক্ষোভ

কিশোরগঞ্জে মন্ডল বাড়ীর উদ্যোগে ৩ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

আনোয়ার হোসেন
  • প্রকাশ বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে প্রতিবারের ন্যায় এবারও মানবতার সেবায় মন্ডল বাড়ীর উদ্যোগে ৩ শতাধিক দুস্থ-অসহায় পরিবারের বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া মন্ডল বাড়ির উঠোনে এ কম্বল বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও মাগুড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম মন্ডল, মাগুড়া মধ্য পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের, সাংবাদিক কাওছার হামিদ, এ্যাডকিউ এর সদস্য আইনজীবি মোজাম্মেল হক নয়ন প্রমুখ।

প্রতিবারের ন্যায় এবারও এ মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন,আলহাজ্ব রফিকুল ইসলাম মন্ডলের ছেলে ও বিডি নীয়ালা নিউজের সম্পাদক লেখক-সংগঠক মাহফুজার রহমান মন্ডল, চায়না সাংহাই নীয়ালা কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জহির রায়হান মন্ডল, চায়না ইয়োংলি গ্রুপের জিএম জিকরুল আলম মন্ডল। এসময় দুস্থ-অসহায় পরিবারের বৃদ্ধ-বৃদ্ধা ও প্রতিবন্ধী শীতার্তরা উষ্ণতার ছোঁয়া কম্বল পেয়ে খুশির জোয়ারে ভাসেন। তারা অনুভুতি প্রকাশ করে বলেন, এই প্রচন্ড শীতে স্থানীয় জনপ্রতিনিধিরা আমাদের মতো গরীব- অসহায় মানুষকে দেখেন না। অথচ যারা এই  দিনে আমাদের পাশে দাড়িয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park