নীলফামারীর কিশোরগঞ্জে বৃদ্ধাশ্রমে আশ্রিতদের সঙ্গে ইফতার করলেন ইউএনও তানজিমা
আঞ্জুম সোহানিয়া। বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বড়ভিটা ইউনিয়নের জুড়াবান্দা সুইচ গেটের পাশে নিরাপদ বৃদ্ধাশ্রমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় ওই বৃদ্ধাশ্রমে আশ্রিত ৩৯ জন নারী-পুরুষসহ উপস্থিত ছিলেন থানার ওসি লুৎফর রহমান, সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন,
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহামান ও বৃদ্ধাশ্রমের পরিচালক সাজেদুর রহমান সাজু
প্রমূখ।