1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কিশোরগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে ২একর জমির আমন ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ – দৈনিক দেশেরকথা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
লেবাননের আকাশে ইসরায়েলের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র, সীমান্তে উদ্বেগ বাড়ছে চট্টগ্রামের ‘গুপ্ত’ উত্তেজনা ছড়াল সংসদে, পাল্টাপাল্টি বক্তব্যে তপ্ত অধিবেশন বেগমগঞ্জে ৩ ইটভাটা ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বালেন্দ্র শাহর মন্ত্রিসভায় নতুন ধাক্কা, এবার পদত্যাগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক দুই ছাত্র ৮ ঘণ্টা পর ফেরত ১০ বছর পর তনু হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনার কবলে লাশবাহী অ্যাম্বুলেন্স হরমুজ প্রণালিতে দুই জাহাজ জব্দ করল ইরান, তিন কনটেইনার জাহাজে হামলার খবর

কিশোরগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে ২একর জমির আমন ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ

আনোয়ার হোসেন
  • প্রকাশ বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

কিশোরগঞ্জ প্রতিনিধি>নীলফামারীর কিশোরগঞ্জে আনিছুর রহমান নামের এক কৃষকের ২একর ১০শতাংশ জমির আঁটি বাঁধা স্তূপকৃত আমন ধান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।গত বুধবার রাত১০টায় উপজেলার সদর ইউনিয়নের বাজে ডুমুরিয়া পশ্চিম জুম্মাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।এতে ১লাখ ৮৫ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে কৃষক অভিযোগে উল্লেখ করেন।

এ ঘটনায় বুধবার রাতে বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা স্কুল মাঠ সংলগ্ন প্রতিপক্ষ আইয়ুব আলীর ছেলে সুজন মিয়াকে প্রধান করে ৩ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেন।অভিযোগে জানা যায়,ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকীকের ছেলে আনিছুর রহমান ২একর ১০শতাংশ জমির আমন ধান কেটে আঁটি বেঁধে বড় ডুমুরিয়া পাকা রাস্তার পশ্চিম পাশে স্তূপ করে রাখেন।

বুধবার রাতে ধানের আঁটিতে  আগুন দেখে এলাকাবাসী কৃষককে খবর দেয়।পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কৃষক আনিছুর বলেন,ওই দিন রাস্তার পাশে ধান রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষদের সাথে বাক-বিতোন্ডা হয়।এরই জের ধরে তারা ধানে আগুন ধরিয়ে দেয়।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান,তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park