1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

কিশোরগঞ্জে দুস্থ-এতিম কোরআনের পাখি শিক্ষার্থীদের মাঝে এ্যাডকিউ এর শীতবস্ত্র বিতরণ

আনোয়ার হোসেন
  • প্রকাশ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ, সেই সাথে কনকনে হিমেল বাতাস, আর ঘন কুয়াশার দাপটে বেড়েছে চরম শীতের তীব্রতা। সব মিলে  হাড়কাঁপানো শীতের সাঁড়াশি অভিযানে জনজীবন কাতর হয়ে পড়েছে।

এমন হালে মানবিকতার উষ্ণতা ছড়াতে শীতার্ত  দুস্থ ও এতিম কোরআনের পাখি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারী) সকালে উপজেলার আত্মমানবতার সেবার অতন্ত্র প্রহরী সামাজিক সংগঠন এ্যাডকিউ এর সহায়তায় ও মিডিয়া পার্টনার বিডি নিয়েলা নিউজ ও বাংলার গণজাগরণের সার্বিক তত্ত্বাবধানে মাগুড়া বাজার নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার ৫০ জন  দুস্থ ও এতিম কোরআনের পাখি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসাবে গরম কাপড়ের ব্লেজার  বিতরণ করা হয়। এসময় কনকনে শীতকে উপেক্ষা  করে  ছুটে আসা উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, মাগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, উপজেলা এ্যাডকিউ এর সভাপতি আব্দুল  মান্নান, সদস্য ও সাংবাদিক কাওছার  হামিদ, সদস্য মোজাম্মেল হক নয়নসহ আরো অনেকে পরম মমতায় শিক্ষার্থীদের  হাতে   উষ্ণতার ছোঁয়া শীতবস্ত্র তুলে দেন। এ শীতবস্ত্র পেয়ে শীতে কাতর হয়ে পড়া  দুস্থ ও এতিম শিক্ষার্থীদের মুখে হাসি ফুটে ওঠে।

এতে করে তারা সংগঠনের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শীতবস্ত্র বিতরণের বিষয়ে জানতে চাইলে সংগঠনটির সভাপতি আব্দুল  মান্নান ও মুঠোফোনে সাধারণ সম্পাদক  মাহফুজার রহমান মন্ডল বলেন, মানুষ মানুষের জন্য এ লক্ষে  দুস্থ ও এতিম শিশু শিক্ষার্থীদের কষ্ট লাঘবে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। যা শীত মৌসুমে এসব  শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রতি বছরের ন্যায় এ বছরো  এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত আছে এবং আগামীতে অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park