1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, সম্পর্ক উন্নয়নে নতুন উদ্যোগ রাতে বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়, নতুন সূচি কার্যকর ৭ জুন থেকে ৪০ যাত্রীর জীবন বাঁচাতে নিজের প্রাণ দিলেন বাস হেলপার দুলাল, নিহতের পরিবারের পাশে এসিআই মটরস আশুলিয়ায় ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে নারীকে হত্যা পিরোজপুরে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের অভিযোগে ২৩ হাজার টাকা জরিমানা সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির কঠোর অবস্থানে ব্যর্থ একাধিক উদ্যোগ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা অনুষ্ঠিত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

নীলফামারীর কিশোরগঞ্জে ঘূর্ণিঝড়ে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

মোঃ আনোয়ার হোসেন
  • প্রকাশ রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

কিশোরগঞ্জে ঘূর্ণিঝড়ে ৩টি গ্রামের সহ¯্রাধিক ঘরবাড়ি লন্ডভন্ড কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর কিশোরগঞ্জে ঘূর্ণিঝড়ের আঘাতে ৩টি গ্রামের প্রায় সহস্রাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে। রোববার সকাল ৯টায় গাড়াগ্রাম ইউনিয়নের ডিসিরমোড়, উত্তরপাড়া ও বানিয়াপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

এসময় আহত ৩ ব্যক্তির মধ্যে ১ জনকে রংপুর মেডিকেলে ও ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসি জানান, সকালে মুশলধারে বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস শুরু হয়। এক পর্যায়ে বাতাসের গতি প্রবল বেগে এসে ঘূর্ণিঝড়ে রুপ নেয়। ৫ মিনিটের মধ্যে ওই ৩টি গ্রাম লন্ডভন্ড হয়ে যায়।

এসময় ডিসিরমোড় গ্রামের আব্দুল বাকিরের ছেলে তাছিম আহত হয় এবং তাদের ২টি এঁড়ে গরু মারা যায়। এছাড়া উত্তরপাড়া গ্রামের ফারুক, ডিসির মোড়ের এনামুল, মইজউদ্দিন ও লিটনের পাকাবাড়িসহ সহস্রাধিক কাচা ঘরবাড়ি ও অসংখ্য গাছপালা বিধ্বস্ত হয়।

গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান জোনাব আলী জানান, আমার এলাকায় ঘূর্ণিঝড়ে তান্ডব চালিয়েছে। পাকাবাড়ি, ওয়াল, টিনসেডবাড়ি ও গাছপালা ভেঙ্গে চুরমার করেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা জানান, দুর্যোগে বিল্ডিংসহ অসংখ্য ঘরবাড়ি ভেঙ্গে তছনছ হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম নিয়ে ঘটনাস্থলে রয়েছি।

গাছপালা ভেঙ্গে ও বৈদ্যুতিক খুঁটি ওপড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। গুড়ি-গুড়ি বৃষ্টির মাঝে উদ্ধার কাজ চলছে। আহত ৩ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে কথা বলছি। তাদের খাদ্য সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park